শিক্ষানবিস শাখা ব্যবস্থাপক-১ (কর্মী স্তর-০৮.গ)

Job Description

Title: শিক্ষানবিস শাখা ব্যবস্থাপক-১ (কর্মী স্তর-০৮.গ)

Company Name: Dushtha Shasthya Kendra (DSK)

Vacancy: 50

Age: At most 38 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 32900 (Monthly)

Experience:

Published: 2026-07-23

Application Deadline: 2026-08-13

Education:

    • Master of Commerce (MCom) in Accounting
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (হিসাব বিজ্ঞান অগ্রাধকিার)

Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At most 38 years
অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। 

Responsibilities & Context:

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। DSK  মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-৩৬৯)। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (PKSF), বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় DSK ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। DSK ঋণ কার্যক্রম পরিচালনার জন্য  নিম্নলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।

দায়িত্ব ও কর্তব্য:

  • দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)’র ঋণ-বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারনা নেয়া;

  • সকল মাঠ কর্মকর্তার সাথে ক্রমান্বয়ে মাঠ পর্যায়ে ভ্রমণ করা, কর্মএলাকা নির্বাচন, সমিতি গঠন, সমিতি সভায় অংশগ্রহণ, সদস্য যাচাই বাছাই প্রক্রিয়া জানা এবং প্রতিদিন কমপক্ষে দু’টি সমিতি সভা পরিদর্শন করা;

  • সদস্য ভর্তি, ঋণী নির্বাচন, একরারনামা পুরণ করা, ব্যবস্থাপকের সহায়তায় ঋণ অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে ধারনা নেয়া;

  • মাঠপর্যায় থেকে আদায়কৃত অর্থ নিয়মিত ভাউচার করে হিসাব বিভাগে জমা দেয়ার প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারনা নেয়া ও কালেকশন সীট নিজ হাতে পুরণ করা; 

  • দৈনিক আদায়যোগ্য ও ক্যাশ বুক ক্লোজ রেজিস্টার সঠিকভাবে পুরণ করার ধারনা নেয়া এবং শাখা পর্যায়ে বকেয়ার কারণ বিশ্লেষণ সহ রেজিস্টারে লিপিবদ্ধ হচ্ছে কিনা তা দেখা;

  • অফিস পর্যায়ে ব্যবহৃত সকল রেজিস্টার, অফিস ফাইল এবং কর্মীদের ব্যক্তিগত ফাইল সংরক্ষণের ধারনা নেয়া;

  • কর্মী সভায় উপস্থিত থাকা, কার্যক্রমের সমন্বিত প্রতিবেদন প্রস্তুতে ব্যবস্থাপককে সহায়তা করা; 

  • কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ কিভাবে পরিচালিত হচ্ছে তা জানা (চাকরি নিয়মিতকরণ, ছুটি অনুমোদন, বার্ষিক মূল্যায়ণ);  

  • স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রাখা এবং সংস্থার প্রতিনিধিত্ব করা।

  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা এবং অফিসে সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা।

  • বাজেট প্রস্তুত, তহবিল চাহিদা, নিরীক্ষা ও পরিবীক্ষণ সম্পর্কে প্রয়োজনীয় ধারনা নেয়া;

  • মটর সাইকেল চালনা জানতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে।



Job Other Benifits:

    বেতন ও অন্যান্য সুবিধাদি: সর্বসাকূল্যে মাসিক বেতন ৩২,৯০০/- টাকা। প্রশিক্ষণ সময় ছয় মাস শেষে কাজের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে সংস্থা নির্ধারিত বেতনস্কেলে  বেতন প্রদান প্রযোজ্য হবে। 

    অন্যান্য সুবিধাদি:  সংস্থার চাকরিতে স্থায়ীকরণের পর দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।  



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs