Title: ম্যানেজার (ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড)
Company Name: CSD Bangladesh
Vacancy: 1
Age: At most 45 years
Job Location: Dhaka
Salary: Tk. 40000 - 45000 (Monthly)
Experience:
স্বীকৃত সমমানের ডিগ্রি। বিশ্ববিদ্যালয় হতে বিবিএ /এমবিএ অথবা (মার্কেটিং/ ম্যানেজমেন্ট / হসপিটালিটি ম্যানেজমেন্ট)
হোটেল ও রেষ্টুরেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বাংলা ও ইংরেজী ভাষায় সাবলিলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
রেষ্টুরেন্ট, ফাষ্টফুড চেইন, ক্যাফে বা হসপিটালিটি সেক্টরে কমপক্ষে ৬ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে অন্ততঃ ২ থেকে ৩ বছর ম্যানেজারিয়াল পর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
রেষ্টুরেন্ট অপারেশন্স, কাষ্টামার সার্ভিস, স্টাফ ম্যানেজমেন্ট এবং সেল্স অপারেশনে দক্ষতা থাকতে হবে।
ফুড কস্ট কন্ট্রোল, ইনভেনটরি ও কিচেন কো-অর্ডিনেশনে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
বড় টিম পরিচালনা ও অপারেশনাল বাজেট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর (অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য)।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং ERP, POS Software, MS Office, Inventory System ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করার সক্ষমতা এবং সারাদেশব্যাপী কার্যক্রম পরিচালনা করার দক্ষতা।
কর্মস্থল- ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড, জাহাংগীর গেইট, ঢাকা।
১। রেষ্টুরেন্ট অপারেশন্স ব্যবস্থাপনাঃ রেষ্টুরেন্টের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকি করা। শিফট্ অপারেশন, সার্ভিস কোয়ালিটি এবং কাষ্টমার সন্তুষ্টি নিশ্চিত করা। প্রতিষ্ঠানের (SOP), স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করা।
২। বিক্রয় ও কাষ্টমার সার্ভিসঃ গ্রাহকদের উন্নত মাসের সেবা নিশ্চিত করা, কাষ্টমার অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা। বিক্রয় বৃদ্ধি ও নির্ধারিত টার্গেট অর্জনে পরিকল্পনা গ্রহন করা, প্রমোশনাল কার্যক্রম ও রেষ্টুরেন্ট টিমের সাথে সমন্বয় করা।
৩। কিচেন ও ফুড কোয়ালিটি ব্যবস্থাপনাঃ খাদ্যের মান, স্বাদ ও পরিবেশন মান মজায় রাখা, কিচেন টিমের সাথে সমন্বয় করে সঠিক সময়ে খাবার পরিবেশন নিশ্চিত করা, খাদ্য অপচয় ও ফুড কস্ট নিয়ন্ত্রণ করা।
৪। স্টক ও ইনভেনটরি ব্যবস্থাপনাঃ কাঁচামাল ও অন্যান্য পণ্যের স্টক পর্যবেক্ষণ করা, ইনভেনটরি, স্টক রিপোর্ট ও অপচয় নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ভেন্ডর ও সাপ্লায়ারদের কার্যকর সমন্বয় বজায় রাখা।
৫। মানব সম্পদ ব্যবস্থাপনাঃ স্টাফদের প্রশিক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন, শিফট ম্যানেজমেন্ট ও টিম ডেভোলপমেন্ট পরিচালনা করা। স্টাফদের শৃংখলা, দায়িত্ববোধ ও টিমওয়ার্ক নিশ্চিত করা, নতুন কর্মিদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ প্রদান করা।
৬। প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমঃ দৈনিক বিক্রয়, অপারেশন ও কাষ্টমার রিপোর্ট প্রস্তুত করা, ক্যাশ হ্যান্ডলিং, বিলিং ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করা, উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নিয়মিত রিপোর্ট উপস্থাপন করা
১। বেতন ও ভাতাঃ সিএসডি'র নীতিমালা অনুযায়ী বেতন ও ভাতা, ৩টি বার্ষিক উৎসব ভাতা (বৈশাখী ভাতা ও দুই ঈদের উৎসব ভাতা) এবং প্রতিমাসে প্রফিট শেয়ার প্রদান করা হবে।
২। সর্বসাকুল্যে মাসিক বেতন-(৪০,০০০ - ৪৫,০০০) টাকা।
৩। গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মৃত্যু আনুতোষিক। সিএসডি পলিসি অনুযায়ী প্রদান করা হবে।
৪। ছুটিঃ সিএসডি'র নীতিমালা অনুযায়ী নৈমিত্তিক, অর্জিত এবং চিকিৎসা ছুটি