Title: সহকারী ম্যানেজার (টিআরএস)
Company Name: CSD Bangladesh
Vacancy: 1
Age: At most 35 years
Job Location: Dhaka
Salary: Tk. 40000 (Monthly)
Experience:
টিকেটি, ভিসা প্রসেসিং অথবা ট্রাভেল এজেন্সিতে কমপক্ষে ৮ হতে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Galileo সহ GDS সিস্টেম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
এয়ারলাইন টিকেটিং নীতিমালা ও IATA কোড সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
বাংলা এবং ইংরেজিতে সাবলিলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বড় টিম পরিচালনা ও অপারেশনাল বাজেট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর (অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য)।
চাপের মধ্যে কাজ করার সক্ষমতা এবং সারাদেশব্যাপী কার্যক্রম পরিচালনা করার দক্ষতা।
দেশীয় ও আন্তর্জাতিক এয়ার টিকেট রিজার্ভেশন, বুকিং ও ইস্যু কার্যক্রম পরিচালনা করা। ক্লায়েন্টকে এয়ার টিকেট, ভ্রমন রোড ও ভিসা প্রসেসিং বিষয়ে পরামর্শ প্রদান করা।
Galileo সহ বিভিন্ন GDS সিস্টেম ব্যবহার করে টিকেটিং সংক্রান্ত কাজ সম্পন্ন করা। ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী হোটেল বুকিং ও ট্রাভেল প্যাকেজ সমন্বয় করা।
গ্রাহকের পেমেন্ট ব্যবস্থাপনা, বিল প্রস্তুত ও ইনভয়েস ইস্যু করা। উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করা এবং অভিযোগ সমাধানে দ্রুত কার্যকর ভূমিকা রাখা।
ফোন, ই-মেইল অথবা সরাসরি গ্রাহকের জিজ্ঞাসার উত্তর প্রদান করা। ট্যুর প্যাকেজ, ট্রাভেল ইন্স্যুরেন্স, ফ্লাইট টিকেট, হোটেল বুকিংসহ অন্যান্য ট্রাল সেবা বিক্রয় করা।
ভ্রমন গন্তব্য, ভিসার প্রয়োজনীয়, ভ্রমন পরিকল্পনা, মূল্য ও ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত তথ্য প্রদান করা। গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং বিক্রয় বৃদ্ধি করা।
উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য প্রশাসনিক ও ট্রাভেল সংক্রান্ত দায়িত্ব পালন করা।
বেতন ও ভাতা। সিএসডি'র নীতিমালা অনুযায়ী বেতন ও ভাতা, ৩টি বার্ষিক উৎসব ভাতা (বৈশাখী ভাতা ও দুই ঈদের উৎসব ভাতা) এবং প্রতিমাসে প্রফিট শেয়ার প্রদান করা হবে।
সর্বসাকুল্যে মাসিক বেতন-৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা।
গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মৃত্যু আনুতোষিক।সিএসডি পলিসি অনুযায়ী প্রদান করা হবে।
ছুটি। সিএসডি'র নীতিমালা অনুযায়ী নৈমিত্তিক, অর্জিত এবং চিকিৎসা ছুটি প্রদান করা হবে।