Title: স্টাফ নার্স ও মিডওয়াইফ
Company Name: Zia Heart Foundation Hospital & Research Institute
Vacancy: --
Age: Na
Job Location: Dinajpur
Salary: Negotiable
Experience:
স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক বৈধ ও হালনাগাদ নিবন্ধন (Registration) থাকতে হবে।
অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং প্রার্থীদের ক্ষেত্রে হাসপাতাল বা স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ন্যূনতম ০১ (এক) বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গাইনী ও শিশু হাসপাতাল বা গাইনী, শিশু ও নবজাতক ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রার্থীদের ক্ষেত্রে হাসপাতাল বা স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ন্যূনতম ০২ (দুই) বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গাইনী ও শিশু হাসপাতাল বা গাইনী, শিশু ও নবজাতক ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
জেনারেল, গাইনী, পেডিয়াট্রিকস এবং কার্ডিওলজি বিভাগে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
জিয়া হার্ট ফাউন্ডেশন-এর অঙ্গ (Subsidiary) প্রতিষ্ঠানসমূহ-জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর-এ নিম্নলিখিত পদসমূহে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। উক্ত পদসমূহের জন্য যোগ্য, অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছে।
জিয়া হার্ট ফাউন্ডেশন এর বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।