Title: সফটওয়্যার ও ডাটা ম্যানেজমেন্ট অফিসার
Company Name: Zia Heart Foundation Hospital & Research Institute
Vacancy: --
Age: 30 to 35 years
Job Location: Dinajpur (Dinajpur Sadar)
Salary: Negotiable
Experience:
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Computer Science & Engineering (CSE), IT বিষয়ে ন্যূনতম স্নাতক (B.Sc), MSC বা সমমানের ডিগ্রি। MBA/MPH হলে অগ্রাধিকার।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। (সফটওয়্যার ও আইটি ব্যাকগ্রাউন্ড সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
Hospital/NGO/Development Project-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
“নিয়োগ বিজ্ঞপ্তি”
জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বনামধন্য সেচ্ছাসেবী ও অলাভজনক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান, যার আওতায় হাসপাতাল, নার্সিং কলেজ, প্রস্তাবিত মেডিকেল কলেজ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্প এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা, প্রকল্প সমন্বয়, দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ, এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রমে পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একজন দক্ষ, দায়িত্বশীল, প্রযুক্তি-সচেতন ও কর্মদক্ষ সফটওয়্যার ও ডাটা ম্যানেজমেন্ট অফিসার নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদে নিয়োগের জন্য যোগ্য, দক্ষ, কর্মঠ ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত নিয়মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
দায়িত্ব ও কাজের পরিধি ঃ
Software & Hardware Support: হাসপাতালের নিজস্ব সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, সিস্টেমের ভুল / প্রমাদ সমাধান (Troubleshooting) এবং নেটওয়ার্কিং ও কম্পিউটার হার্ডওয়্যার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা।
Internet & Technical Support: ২৪/৭ ইন্টারনেট সংযোগ সচল রাখা, রাউটার ও সুইচ কনফিগারেশন, হাসপাতালের অভ্যন্তরীণ ও বাহ্যিক নেটওয়ার্কিং নিশ্চিত করা এবং সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং ব্যবস্থাপনা।
Data Management & Analysis: হাসপাতালের ডেটাবেজ সুরক্ষিত রাখা, ডেটা এনালাইসিস, ডেটা রিসার্চ এবং পরিসংখ্যানমূলক কাজের সঠিক সমাধান নিশ্চিত করা।
বিশেষ দক্ষতা ঃ
সফটওয়ার ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেমে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
নেটওয়ার্কিং, হার্ডওয়্যার এবং সিসিটিভি মনিটরিং সিস্টেমে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
পরিসংখ্যানমূলক সফটওয়্যার ঝচঝঝ পরিচালনায় বিশেষ দক্ষতা থাকতে হবে।
ডেটা এনালাইসিস, ডেটা রিসার্চ এবং ডেটাবেজ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে।
ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেমে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।