Title: কম্পিউটার অপাররটর
Company Name: Zia Heart Foundation Hospital & Research Institute
Vacancy: --
Age: 30 to 35 years
Job Location: Dinajpur (Dinajpur Sadar)
Salary: Tk. 20000 (Monthly)
Experience:
Published: 2026-08-06
Application Deadline: 2026-08-30
Education:
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Bachelor's Degree) বা সমমানের ডিগ্রি। (কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা বা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৩ (তিন) বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
Hospital/NGO/Development Project-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বনামধন্য সেচ্ছাসেবী ও অলাভজনক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান, যার আওতায় হাসপাতাল, নার্সিং কলেজ, প্রস্তাবিত মেডিকেল কলেজ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্প এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা, প্রকল্প সমন্বয়, দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ, এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রমে পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একজন দক্ষ, দায়িত্বশীল, প্রযুক্তি-সচেতন ও কর্মদক্ষ পদের নাম কম্পিউটার অপাররটর নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদে নিয়োগের জন্য যোগ্য, দক্ষ, কর্মঠ ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত নিয়মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
দায়িত্ব ও কাজের পরিধি ঃ
দাপ্তরিক নথি ও নোটিশ প্রস্তুতকরণ: হাসপাতাল প্রশাসনের প্রয়োজনীয় নোটিশ, প্রশাসনিক নির্দেশিকা, অফিশিয়াল চিঠি, রেজুলেশন এবং রিপোর্ট বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দ্রুততা ও নির্ভুল বানানরীতি মেনে প্রস্তুত, টাইপ ও প্রিন্ট করা।
ওয়েবসাইট ও সোশাল মিডিয়া মনিটরিং: প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়মিত দাপ্তরিক আপডেট, বিজ্ঞপ্তি ও তথ্য পোস্ট করা এবং ডিজিটাল মাধ্যমের সাধারণ তদারকি করা।
আইটি ও টেকনিক্যাল সহযোগিতা: কম্পিউটার, নেটওয়ার্কিং ক্যাবল, প্রিন্টার, স্ক্যানার ও ফটো কপিয়ারের সাধারণ সমস্যা চিহ্নিত করা এবং সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে আইটি বিভাগকে প্রয়োজনীয় সহায়তামূলক কাজ সম্পাদন করা।
ডাটাবেজ ও ফাইল ম্যানেজমেন্ট: হাসপাতালের নিজস্ব সফটওয়্যার ও ডাটাবেজে রক্ষিত সকল তথ্যের ব্যাকআপ বজায় রাখা, গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় দ্রুততম সময়ে সঠিক ডাটা বা রেকর্ড উদ্ধার/সরবরাহ করা।
রোগীর তথ্য ও চিকিৎসা বিবরণী এন্ট্রি: বহির্বিভাগ (ঙচউ) ও অন্তর্বিভাগের (ওচউ) রোগীদের ভর্তি, ছাড়পত্র, প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক টেস্টের রিপোর্ট এবং চিকিৎসকের ছাড়পত্র (উরংপযধৎমব ঝঁসসধৎু) নির্ভুলভাবে হাসপাতালে ব্যবহৃত নিজস্ব সফটওয়্যারে এন্ট্রি ও হালনাগাদ করা।
হিসাব ও অর্থ বিভাগের ডাটা প্রসেসিং: হাসপাতালের ক্যাশ মেমো, রোগীর বিলিং, দৈনিক আয়-ব্যয়ের হিসাব, পেমেন্ট ভাউচার এবং আর্থিক রেকর্ডসমূহ সফটওয়্যার ও এক্সেল শীটে নির্ভুলভাবে এন্ট্রি নিশ্চিত করা।
বিশেষ দক্ষতা ঃ
টাইপিং স্পিড:
কম্পিউটার টাইপিংয়ে চমৎকার গতি ও নিখুঁত দক্ষতা (বাংলায় বিজয়/অভ্র এবং ইংরেজিতে দ্রুত ও নির্ভুল টাইপিং আবশ্যক)।
অফিস অ্যাপ্লিকেশন: গঝ ঙভভরপব (বিশেষ করে গঝ ঊীপবষ, গঝ ডড়ৎফ ও গঝ চড়বিৎচড়রহঃ) এবং ডাটা এন্ট্রি সফটওয়্যারে পূর্ণ দখল থাকতে হবে।
ডিজিটাল মিডিয়া: ওয়েবসাইট কনটেন্ট আপডেট, সোশাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট ও ইমেইল যোগাযোগে পারদর্শী হতে হবে।
কারিগরি জ্ঞান: কম্পিউটার হার্ডওয়্যার, প্রিন্টার ও ইন্টারনেট ব্যবহারের মৌলিক টেকনিকাল সমাধানের (Troubleshooting) অভিজ্ঞতা থাকতে হবে।