কমিউনিটি হেল্থ অফিসার (মহিলা) - গ্রেড-XXI

Job Description

Title: কমিউনিটি হেল্থ অফিসার (মহিলা) - গ্রেড-XXI

Company Name: Bangladesh Extension Education Services (BEES)

Vacancy: 8

Age: 20 to 30 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 31450 - 34405 (Monthly)

Experience:

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Published: 2026-08-30

Application Deadline: 2026-09-29

Education:
    • Diploma in Medical Technology



Requirements:
  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Skills Required:

Additional Requirements:
  • Age 20 to 30 years

অভিজ্ঞতা:

মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন (কমপক্ষে ১ বছর) প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনকারীকে পরিশ্রমী, উদ্যমী ও মাঠ পর্যায়ে উপকারভোগীদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।

১০-০৯-২০২৬ ইং তারিখে বয়স সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।



Responsibilities & Context:

বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীর পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Microcredit Regulatory Authority (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত: সনদ নং ০০৫৭২-০২৫১৭-০০২৬৩। বিজ দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার সহযোগীতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করছে। অত্র সংস্থায় বগুড়া, নরসিংদী, হবিগঞ্জ ও গোপালগঞ্জ জেলার কর্মএলাকায় "বিজ স্বাস্থ্য কর্মসূচি'র আওতায় উল্লেখিত পদে জনবল নিয়োগ করা হবে।

উক্ত পদে সংক্ষিপ্ত দায়িত্বাবলি:

স্ট্যাটিক ও স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে গর্ভবর্তী মায়েদের ANC ও প্রসূতি মায়েদের PNC সেবা প্রদান, সাধারন রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান, পরিবার পরিকল্পনা কাউন্সেলিং, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা, নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে রোগী রেফার ও ফলোআপ সহ সংশিষ্ট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা।



Job Other Benifits:

    বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সমূহ:

    চাকুরি স্থায়ী করণের পর এ পদের জন্য বাড়ি-ভাড়া, চিকিৎসা-ভাতা এবং অন্যান্য ভাতাসহ মাসিক বেতন স্থান ভেদে প্রায় ৩১,৪৫০/-টাকা হতে ৩৪,৪০৫ টাকা প্রদান করা হবে।

    সুযোগ-সুবিধা সমূহ:

    উক্ত পদে যোগদানের পর ৩ মাস শিক্ষানবিশ কাল হিসেবে বিবেচিত হবে। এ সময়ে সর্বসাকুল্যে ২৫,০০০/- টাকা প্রদান করা হবে। সফলভাবে ৩ মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে কর্মদক্ষতা/প্রশিক্ষণ মূল্যায়নের ভিত্তিতে বিজ-এ স্থায়ী করণ করা হবে এবং কর্মস্থল ভেদে উল্লেখ্য মোট বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকুরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতন এর অতিরিক্ত দুইটি উৎসব বোনাস (প্রতিটি মূল বেতন এর সমপরিমান), বৈশাখি ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড (১০%নিজ এবং ১০% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের ২০%), বছরে ২টি গ্রাচ্যুইটি (প্রতিটি মূল বেতনের সমপরিমান), যাতায়াত ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পেনশন সুবিধা (২৫/৩০ বছর চাকুরি পূর্ণ হলে যথাক্রমে ১০/১২ মাসের পূর্ণ বেতন ভাতা), বিএসএসপি (বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম), স্টাফ কল্যাণ ভাতা। প্রতি বছর জুলাই মাসে বিগত ১২ মাসের কর্ম মূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs