সেলস অফিসার

Job Description

Title: সেলস অফিসার

Company Name: Peoples Oriented Program Implementation (POPI)

Vacancy: --

Age: At least 25 years

Job Location: Kishoreganj (Bhairab)

Salary: Negotiable

Experience:

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-09-28

Application Deadline: 2026-10-10

Education:
    • Bachelor/Honors

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। (তবে সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা ব্যবসায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।



Requirements:
  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At least 25 years

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:

  • অভিজ্ঞতা: মার্কেটিং বা সেলস ক্ষেত্রে কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • পছন্দনীয় ক্ষেত্র: ফুটওয়্যার, লেদার পণ্য, ফ্যাশন আইটেম বা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • ব্যবসায়িক সংযোগ: পাইকার, ডিলার, রিটেইলার ও ব্যবসায়িক ক্রেতাদের সঙ্গে সরাসরি কাজ করা এবং নতুন বাজার সম্প্রসারণের অভিজ্ঞতা থাকতে হবে।

  • কম্পিউটার দক্ষতা: কম্পিউটার পরিচালনা, MS Word, MS Excel এবং ইমেইল ব্যবহারে মৌলিক দক্ষতা থাকা আবশ্যক।

  • অন্যান্য দক্ষতা: চমৎকার যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং লক্ষ্যভিত্তিক (Target-oriented) সেলস অর্জনের সক্ষমতা।



Responsibilities & Context:

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) একটি জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক সামাজিক ব্যবসায়িক উদ্যোগের আওতায় কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত “সলোরা” সেলস ও মার্কেটিং বিভাগের জন্য অভিজ্ঞ সেলস অফিসার ` পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের বিবরণ:

প্রতিষ্ঠানের নাম: “সলোরা” ফুটওয়্যার (পপি’র একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ)

বিভাগ: সেলস ও মার্কেটিং

কর্মস্থল: সলোরা ফুটওয়্যার ফ্যাক্টরি, ভৈরব, কিশোরগঞ্জ।

প্রধান দায়িত্বসমূহ:

  • বাজারে জুতা ও স্যান্ডেলের চাহিদা, বর্তমান বাজারমূল্য এবং ক্রেতাদের পছন্দ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।

  • নতুন ক্রেতা, পাইকার, ডিলার, রিটেইলার ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা ও সুসম্পর্ক গড়ে তোলা।

  • ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য সম্ভাব্য ক্রেতাদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা।

  • ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের ডিজাইন, গুণগত মান, মূল্য তালিকা ও সম্পর্কিত সঠিক তথ্য প্রদান করা।

  • নতুন বিক্রয় অর্ডার সংগ্রহ করা এবং অর্ডারের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিভাগে দ্রুত প্রেরণ করা।

  • নিয়মিত বাজার পরিদর্শন করে প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, মূল্যছাড় ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করা।

  • বিদ্যমান পুরোনো ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা।

  • ক্রেতাদের মতামত, প্রতিক্রিয়া ও অভিযোগ সংগ্রহ করে তা সমাধানের লক্ষ্যে ম্যানেজমেন্টকে অবহিত করা।

  • বিক্রয় বৃদ্ধি ও নতুন বাজার সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা।

  • “সলোরা” ফুটওয়্যার-এর নতুন পণ্য ও স্যাম্পল (Sample) প্রচারে সরাসরি সহযোগিতা করা।

  • দৈনিক ও সাপ্তাহিক সেলস ও মার্কেটিং কার্যাক্রমের নিয়মিত রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।

  • প্রোডাকশন ও ম্যানেজমেন্ট টিমের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রেখে ক্রেতাদের অর্ডার নির্দিষ্ট সময়ে সরবরাহ নিশ্চিত করা।



Job Other Benifits:

    বেতন, কমিশন ও সুযোগ-সুবিধা:

    • বেতন ও কমিশন: আলোচনা সাপেক্ষে (আবেদনকারীর যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে মূল বেতন নির্ধারণ করা হবে এবং মোট বিক্রয়ের ওপর আকর্ষণীয় সেলস কমিশন প্রদান করা হবে)।

    • অন্যান্য সুবিধা: সংস্থার নিজস্ব নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs