Title: ফুটওয়্যার ডিজাইনার / ডিজাইনম্যান
Company Name: Peoples Oriented Program Implementation (POPI)
Vacancy: --
Age: At least 25 years
Job Location: Kishoreganj (Bhairab)
Salary: Negotiable
Experience:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম SSC বা HSC পাস।
তবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
অভিজ্ঞতা: ফুটওয়্যার ডিজাইন ও প্যাটার্ন মেকিং কাজে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কারিগরি জ্ঞান: ফুটওয়্যার উৎপাদন, প্যাটার্ন মেকিং, লাস্টিং (Lasting) ও স্যাম্পল ডেভেলপমেন্ট সম্পর্কে গভীর টেকনিক্যাল জ্ঞানধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উপকরণ সম্পর্কিত ধারণা: বিভিন্ন প্রকার Upper, Sole, Material ও Accessories সম্পর্কে স্পষ্ট বাস্তব ধারণা থাকতে হবে।
অন্যান্য দক্ষতা: চমৎকার সৃজনশীলতা, কালার সেন্স, বাজার ট্রেন্ড অনুধাবনের ক্ষমতা এবং টিমে কাজ করার মানসিকতা।
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) একটি জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক সামাজিক ব্যবসায়িক উদ্যোগের আওতায় কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত “সলোরা” ফুটওয়্যার-এর ডিজাইন ও প্রোডাকশন বিভাগের জন্য অভিজ্ঞ এবং সৃজনশীল `ফুটওয়্যার ডিজাইনার/ডিজাইনম্যান` পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের বিবরণ:
প্রতিষ্ঠানের নাম: “সলোরা” ফুটওয়্যার (পপি’র একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ)
বিভাগ: ডিজাইন ও প্রোডাকশন
কর্মস্থল: সলোরা ফুটওয়্যার ফ্যাক্টরি, ভৈরব, কিশোরগঞ্জ।
প্রধান দায়িত্বসমূহ:
দেশের ফুটওয়্যার বাজারের চাহিদা, ফ্যাশন এবং ক্রেতার পছন্দ অনুযায়ী "সলোরা" ব্র্যান্ডের নতুন জুতা ও স্যান্ডেলের মডেল, কালার ও স্টাইল তৈরি করা।
ডিজাইন অনুযায়ী উপযুক্ত উপকরণ (Material), সঠিক রং, Sole, Upper ও অন্যান্য Accessories নির্বাচন করা।
নতুন ডিজাইনের স্যাম্পল/প্রোটোটাইপ (Sample/Prototype) তৈরি ও স্যাম্পল উন্নয়নে প্রোডাকশন টিমকে সরাসরি টেকনিক্যাল সহযোগিতা প্রদান করা।
প্রস্তুতকৃত স্যাম্পল পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ডিজাইনে পরিবর্তন, ফিটিং সংশোধন ও গুণগত মান নিশ্চিত করা।
বাণিজ্যিক উৎপাদনের জন্য চূড়ান্ত ডিজাইন এবং প্রয়োজনীয় টেকনিক্যাল স্পেসিফিকেশন ও কস্টিং ডেটা প্রস্তুত করা।
ফ্যাক্টরি পর্যায়ে ডিজাইন ও প্যাটার্ন অনুযায়ী সঠিকভাবে পণ্য তৈরি হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
নতুন ডিজাইন তৈরির ক্ষেত্রে স্থানীয় বাজার, প্রতিযোগী পণ্য, কাঁচামালের সহজলভ্যতা ও উৎপাদন খরচ (Costing) বিবেচনায় রাখা।
ফুটওয়্যার খাতের সাম্প্রতিক ট্রেন্ড ও ফ্যাশন সম্পর্কে সচেতন থাকা এবং নতুন স্যাম্পল তৈরির বিষয়ে ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
“সলোরা” ফুটওয়্যার-এর সকল ডিজাইন, প্যাটার্ন ও স্যাম্পলের রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা।
ম্যানেজমেন্ট, প্রোডাকশন ও মার্চেন্ডাইজিং টিমের সাথে সমন্বয় রেখে কাজ সম্পাদন করা।
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষে (আবেদনকারীর যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আকর্ষনীয় বেতন নির্ধারণ করা হবে)।
অন্যান্য সুবিধা: সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।