Title: লাইন সুপারভাইজার (লাস্টিং সেকশন)
Company Name: Peoples Oriented Program Implementation (POPI)
Vacancy: --
Age: At least 23 years
Job Location: Kishoreganj (Bhairab)
Salary: Negotiable
Experience:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম SSC বা HSC পাস। (তবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
অভিজ্ঞতা: ফুটওয়্যার ফ্যাক্টরির Lasting Section-এ কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কারিগরি জ্ঞান: লাস্টিং মেশিন, টুলস ও বিভিন্ন ধরনের ফুটওয়্যারের লাস্টিং প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা ও প্রযুক্তিগত জ্ঞান থাকা আবশ্যক।
নেতৃত্ব ও দক্ষতা: উৎপাদন লাইন নিয়ন্ত্রণ, কর্মীদের সঠিকভাবে পরিচালনা, মাননিয়ন্ত্রণ (Quality Control) ও ডেইলি প্রোডাকশন টার্গেট পূরণে সক্ষম হতে হবে।
সমস্যা সমাধান: যেকোনো উৎপাদন ত্রুটি দ্রুত শনাক্তকরণ ও তাতক্ষণিক সমাধানের সক্ষমতা থাকতে হবে।
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) একটি জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক সামাজিক ব্যবসায়িক উদ্যোগের আওতায় কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত “সলোরা” ফুটওয়্যার-এর প্রোডাকশন বিভাগের জন্য অভিজ্ঞ ও দক্ষ `লাইন সুপারভাইজার (লাস্টিং সেকশন)` পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের বিবরণ:
প্রতিষ্ঠানের নাম: “সলোরা” ফুটওয়্যার (পপি’র একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ)
বিভাগ: প্রোডাকশন
কর্মস্থল: সলোরা ফুটওয়্যার ফ্যাক্টরি, ভৈরব, কিশোরগঞ্জ।
প্রধান দায়িত্বসমূহ:
দৈনিক উৎপাদন পরিকল্পনা অনুযায়ী Lasting Section-এর সার্বিক কার্যক্রম পরিচালনা করা।
লাইনের কর্মীদের মধ্যে কাজ বণ্টন করা এবং নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
Upper, Last, Insole ও অন্যান্য কাঁচামাল সঠিকভাবে প্রস্তুত ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
লাস্টিং-এর সময় জুতার Shape, Fitting, Alignment ও Appearance সঠিক আছে কি না তা নিবিড়ভাবে পরীক্ষা করা।
উৎপাদনের সময় যেকোনো ধরনের ত্রুটি বা Defect শনাক্ত করে দ্রুত সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা।
নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা (Production Target) অর্জনে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
Lasting Machine ও অন্যান্য যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
মেশিন বা সরঞ্জামে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
প্রস্তুতকৃত জুতার সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে Quality Control (QC) টিমের সাথে সমন্বয় রেখে কাজ করা।
পরবর্তী সেকশনে (যেমন: Sole Attaching ও Finishing Section) সঠিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করা।
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে)।
অন্যান্য সুবিধা: সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে।