Title: প্রসেসড ফুড (মিটবল, সসেস, মমো, নাগেটস, ইত্যাদি) প্রোডাকশন সুপারভাইজার
Company Name: Organik Chicken
Vacancy: 1
Age: 30 to 45 years
Job Location: Gazipur (Kaliakair)
Salary: Negotiable
Experience:
Food Technology, Food Engineering, Food Science, Agro/Food Processing অথবা সংশ্লিষ্ট বিষয়ে Diploma/B.Sc. অগ্রাধিকারযোগ্য।
তবে Meat Processing/Frozen Food Factory-তে ভালো বাস্তব অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Meat Processing, Frozen Food অথবা Ready-to-Cook Food Factory-তে কমপক্ষে ২–৫ বছরের বাস্তব অভিজ্ঞতাঅগ্রাধিকারযোগ্য।
বিশেষ করে মিটবল, সসেজ, মমো, নাগেটস, কাবাব বা অন্যান্য প্রসেসড মিট তৈরির সরাসরি অভিজ্ঞতা থাকতে হবে।
Industrial Food Processing Machine পরিচালনা ও Production Line তদারকির অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
পদের মূল উদ্দেশ্য
———————
মিটবল, সসেজ, মমো, নাগেটস এবং অন্যান্য প্রসেসড ও ফ্রোজেন ফুডের দৈনিক উৎপাদন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকি করা। নির্ধারিত রেসিপি/ফর্মুলেশন, উৎপাদন লক্ষ্যমাত্রা, পণ্যের গুণগত মান, খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
দৈনিক উৎপাদন পরিকল্পনা অনুযায়ী মিটবল, সসেজ, মমো ও নাগেটস উৎপাদন নিশ্চিত করা।
কাঁচামাল প্রস্তুত থেকে শুরু করে মাংস কাটা, গ্রাইন্ডিং/মিন্সিং, মিক্সিং, ফর্মিং, স্টাফিং, ব্রেডিং, কুকিং/স্টিমিং, কুলিং, ফ্রিজিং এবং প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া তদারকি করা।
প্রতিটি ব্যাচ অনুমোদিত রেসিপি, ফর্মুলেশন ও SOP অনুযায়ী তৈরি হচ্ছে কিনা নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
প্রতিটি ব্যাচের স্বাদ, গন্ধ, রং, টেক্সচার, আকার, ওজন ও বাহ্যিক গঠন নির্ধারিত মান অনুযায়ী রাখা।
মিটবল ও নাগেটসের সঠিক আকার ও ওজন নিশ্চিত করা।
সসেজের ফিলিং, স্টাফিং, কুকিং এবং কেসিং-এর মান পর্যবেক্ষণ করা।
মমোর ডো/র্যাপার, ফিলিং, ওজন, শেপিং ও সিলিং-এর মান নিশ্চিত করা।
নাগেটসের ফর্মিং, ব্যাটার ও ব্রেডিং-এর সঠিক কভারেজ নিশ্চিত করা।
ত্রুটিপূর্ণ বা মান-বহির্ভূত পণ্য দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
অনুমোদিত রেসিপি অনুযায়ী মাংস, মসলা, স্টার্চ/বাইন্ডার, পানি/বরফ এবং অন্যান্য উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
কোনো উপাদান অনুমোদন ছাড়া পরিবর্তন বা অতিরিক্ত ব্যবহার না করা।
প্রতিটি ব্যাচে কাঁচামালের ব্যবহার ও উৎপাদিত পণ্যের পরিমাণ রেকর্ড করা।
FIFO/FEFO পদ্ধতিতে কাঁচামাল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা।
প্রতি কেজি কাঁচামাল থেকে কত কেজি Finished Product উৎপাদিত হচ্ছে তা পর্যবেক্ষণ করা।
প্রতিটি ব্যাচের Yield/Recovery হিসাব রাখা।
Meat trimming loss, cooking loss, forming loss, breading loss এবং packaging loss কমানোর ব্যবস্থা নেওয়া।
অস্বাভাবিক wastage বা yield variation হলে কারণ শনাক্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো।
উৎপাদন খরচ কমানোর জন্য কাঁচামালের অপচয় নিয়ন্ত্রণ করা।
কারখানায় GMP, GHP, HACCP এবং প্রতিষ্ঠানের Food Safety SOP অনুসরণ নিশ্চিত করা।
উৎপাদন এলাকা, মেশিন, টেবিল, ট্রে, ছুরি ও অন্যান্য food-contact equipment নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা নিশ্চিত করা।
কর্মীদের হাত ধোয়া, হেয়ার নেট, মাস্ক, গ্লাভস, এপ্রোন ও প্রয়োজনীয় PPE ব্যবহার নিশ্চিত করা।
কাঁচা ও রান্না করা পণ্যের মধ্যে Cross-contamination প্রতিরোধ করা।
Chilled এবং Frozen পণ্যের নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা।
উৎপাদনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় Temperature Record সংরক্ষণ করা।
দৈনিক উৎপাদন পরিকল্পনা অনুযায়ী কর্মীদের দায়িত্ব বণ্টন করা।
প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Production Line-এ জনবল নিয়োগ/বণ্টন করা।
কর্মীদের কাজের গতি, দক্ষতা, শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করা।
নতুন কর্মীদের উৎপাদন প্রক্রিয়া, SOP, Hygiene এবং নিরাপদে মেশিন ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।
উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনবলের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
নিম্নোক্ত মেশিন ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও কার্যক্রম তদারকি করা:
Meat Grinder/Mincer
Bowl Cutter
Meat Mixer
Meatball Forming Machine
Sausage Stuffer/Filler
Momo/Dumpling Forming Machine
Nugget Forming Machine
Batter & Breading Machine
Steamer/Cooking Equipment
Fryer (প্রযোজ্য ক্ষেত্রে)
Vacuum Packaging/Sealing Machine
Blast Freezer/Cold Storage
মেশিনে কোনো অস্বাভাবিকতা বা Breakdown দেখা দিলে দ্রুত Maintenance Team/Management-কে অবহিত করা।
উৎপাদিত পণ্য নির্ধারিত সময় ও তাপমাত্রায় দ্রুত Cooling/Freezing করা নিশ্চিত করা।
Blast Freezing-এর পর পণ্যের প্রয়োজনীয় Core Temperature অর্জন হয়েছে কিনা নিশ্চিত করা।
প্যাকেটের সঠিক ওজন, sealing, batch number, production date এবং expiry date যাচাই করা।
Finished Product সঠিক তাপমাত্রায় Cold Storage/Freezer-এ সংরক্ষণ নিশ্চিত করা।
নিয়মিত নিম্নোক্ত রেকর্ড সংরক্ষণ করা:
দৈনিক উৎপাদন রিপোর্ট
Batch Production Record
Raw Material Consumption
Finished Product Quantity
Batch Yield %
Wastage/Rejection
Production Downtime
Temperature Record
Cleaning & Sanitation Record
Finished Goods Handover Record
প্রতিদিনের উৎপাদন শেষে Production Manager/Management-এর কাছে সংক্ষিপ্ত Daily Production Report প্রদান করা।