Title: Office Operations Coordinator (অফিস পরিচালনা সমন্বয়কারী)
Company Name: Stha-Kalpa Architects
Vacancy: 1
Age: 25 to 35 years
Job Location: Kushtia (Kushtia Sadar)
Salary: Tk. 12000 - 15000 (Monthly)
Experience:
Published: 2026-08-03
Application Deadline: 2026-08-15
Education:
স্থা-কল্প আর্কিটেক্টস কুষ্টিয়াভিত্তিক একটি সমসাময়িক স্থাপত্য, নির্মাণ ও প্রকল্প ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর কর্মপরিবেশ গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং একে অপরের প্রতি যত্নশীল মনোভাবের মাধ্যমে।
অফিস পরিচালনা সমন্বয়কারী আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ সহকর্মী। তিনি প্রতিদিন অফিসের দরজা শুধু খুলবেন না, বরং একটি সুন্দর কর্মপরিবেশেরও সূচনা করবেন। এমন একজন যিনি পরিচ্ছন্নতা, আতিথেয়তা, দায়িত্ববোধ এবং আন্তরিকতার মাধ্যমে সহকর্মী ও অতিথি সবার জন্য একটি স্বস্তিদায়ক ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবেন।
দায়িত্বসমূহ:
প্রতিদিন নির্ধারিত সময়ে অফিস খোলা ও বন্ধ করা।
রিসেপশনে দায়িত্ব পালন, অতিথিদের আন্তরিকভাবে গ্রহণ, ভিজিটর এন্ট্রি সংরক্ষণ এবং নির্দেশনা অনুযায়ী আপ্যায়নের ব্যবস্থা করা।
হাজিরা খাতা, সাধারণ অফিস ডকুমেন্ট ও অতিথী রেজিস্টার সংরক্ষণ করা।
অফিসের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখা।
অফিসের আসবাবপত্র, যন্ত্রপাতি, স্টেশনারি ও অন্যান্য সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা।
অফিস ক্লিনার ও সহায়ক কর্মীদের কাজ সমন্বয় ও তদারকি করা।
অফিসের গাছপালা, অভ্যন্তরীণ পরিবেশ এবং সাধারণ ব্যবহারের স্থানগুলোর নিয়মিত যত্ন নেওয়া।
অফিসের নির্ধারিত সময় অনুযায়ী চা-নাস্তা প্রস্তুত/সংগ্রহ, পরিবেশন ও সার্বিক ব্যবস্থাপনা করা।
Principal Architect এবং সহকর্মীদের প্রয়োজনীয় দৈনন্দিন সহায়তা প্রদান করা।
একটি ইতিবাচক, সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখা।
অফিসের সম্পদ, অর্থ ও তথ্য ব্যবস্থাপনায় সততা, গোপনীয়তা ও জবাবদিহিতা বজায় রাখা।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।