সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান)

Job Description

Title: সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান)

Company Name: Moulvi Tea Estate Ideal School,

Vacancy: 3

Age: 24 to 40 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 14000 - 14500 (Monthly)

Experience:

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): School


Published: 2026-07-12

Application Deadline: 2026-07-31

Education:
    • Bachelor/Honors
    • Masters


Requirements:
  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): School


Skills Required:

Additional Requirements:
  • Age 24 to 40 years


Responsibilities & Context:

Job Context:

মৌলভীবাজারের গিয়াসনগর চা বাগান এলাকায় ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত স্কুলের জন্য আমরা ধৈর্যশীল, মানবিক এবং কাজের প্রতি নিবেদিতপ্রাণ শিক্ষক খুঁজছি। আমাদের শিক্ষার্থীরা আসে একদম সুবিধাবঞ্চিত পরিবার থেকে। তাদের জীবন বদলে দেওয়ার জন্য এবং প্রথম প্রজন্মের এই শিক্ষার্থীদের মনে শিক্ষার আলো ছড়াতে আপনাকে কেবল একজন শিক্ষক নন, বরং একজন মেন্টর হিসেবে কাজ করতে হবে। গ্রামীণ ও সীমিত সম্পদের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে যারা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে চান, এই সুযোগটি তাদের জন্য।

জরুরি কিছু বিষয়:
১. যারা আগামী ৩ বছরের মধ্যে চাকুরি পরিবর্তনের কথা ভাবছেন বা অল্প সময়ের জন্য কাজ করতে চান, তারা আবেদন করবেন না।
২. উচ্চ বিদ্যালয়ে (High School) অন্তত ১ বছর সরাসরি ক্লাসরুমে পড়ানোর অভিজ্ঞতা থাকলেই কেবল আবেদন করুন। কোনো কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশনির অভিজ্ঞতা এখানে গণ্য হবে না।
৩. ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আপনার বিষয়ের নাম (Subject Name) উল্লেখ করতে হবে।

Job Responsibilities:

ক্লাসে পাঠদান ও ধারণা স্পষ্ট করা

  • বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে একদম সহজ, বাস্তব উদাহরণ দিয়ে সাবলীলভাবে বুঝিয়ে বলা।

  • যেহেতু অনেক শিক্ষার্থীর পরিবারে কেউ আগে পড়াশোনা করেনি, তাই কঠিন বৈজ্ঞানিক বা সামাজিক টার্মগুলো সহজ ভাষায় রূপান্তর করা।

  • হাতের কাছে পাওয়া যায় এমন সাধারণ জিনিসপত্র দিয়ে বিজ্ঞানের ছোটখাটো পরীক্ষা বা সামাজিক মানচিত্রের ব্যবহার প্র্যাক্টিক্যালি শেখানো।

  • শিক্ষার্থীদের মনে সমাজ, পরিবেশ, ইতিহাস এবং চারপাশের প্রকৃতি নিয়ে কৌতূহল ও চিন্তাভাবনা করার অভ্যাস তৈরি করা।

সিলেবাস ও শিক্ষা উপকরণ তৈরি

  • জাতীয় শিক্ষাক্রম (NCTB) ঠিক রেখে শিক্ষার্থীদের মেধা ও শেখার গতি অনুযায়ী পড়াশোনা সহজ করা।

  • আশেপাশে সহজে পাওয়া যায় এমন কম খরচের জিনিসপত্র দিয়ে ক্লাসের জন্য আকর্ষণীয় চার্ট, মডেল বা উপকরণ তৈরি করা।

  • পড়াশোনার ঘাটতি দূর করতে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা ও সহজ ওয়ার্কশিট তৈরি করা।

  • যারা পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়ছে, তাদের জন্য বিশেষ কেয়ার বা আলাদা ক্লাসের ব্যবস্থা করা।

শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়ন

  • কোনো শিক্ষার্থী যেন স্কুল ছেড়ে চলে না যায় (ঝরে পড়া রোধে) সেজন্য তাদের নিয়মিত উৎসাহ দেওয়া।

  • পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে কোনো বাচ্চার পড়াশোনায় ব্যাঘাত ঘটছে কি না, তা খুঁজে বের করা।

  • শ্রেণীকক্ষে একটি নিরাপদ, হাসিখুশি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা।

  • লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো আচরণ, নৈতিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও জীবন গড়ার প্রয়োজনীয় শিক্ষা দেওয়া।

অভিভাবক ও ম্যানেজমেন্টের সাথে কাজ করা

  • শিক্ষার গুরুত্ব বোঝাতে চা বাগানের অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা ও কাউন্সেলিং করা।

  • শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্কুলে আসে, সেজন্য প্রয়োজনে তাদের বাড়িতে যাওয়া বা সচেতনতামূলক সভা করা।

  • ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের উপস্থিতি ও পরীক্ষার ফলাফলের সঠিক হিসাব রাখা।

  • ইউনাইটেড ট্রাস্টের নির্ধারিত মানদণ্ড (UT Yardsticks) মেনে স্কুলের সার্বিক উন্নয়নের জন্য ম্যানেজমেন্টের সাথে মিলে কাজ করা।



Job Other Benifits:
  • Provident fund,Weekly 2 holidays
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2
  • Performance bonus.



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Education/Training

Similar Jobs