Title: প্রজেক্ট কোঅর্ডিনেটর
Company Name: Gana Unnayan Kendra (GUK)
Vacancy: 01
Age: At least 45 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 60000 (Monthly)
Experience:
মানবাধিকার, লিঙ্গসমতা এবং সামাজিক অর্ন্তভুক্তি বিষয়ক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা;
এমএস অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ও ইমেইলে পারদর্শীতা;
ঘনঘন সরেজমিনে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের সক্ষমতা;
উল্লিখিত পদে মোটরসাইকেল চালানো ব্যধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল অর্জনে নেতৃত্ব প্রদান;
প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতকরণ;
প্রকল্পের সকল কর্মীর সক্ষমতাবৃদ্ধিতে সহযোগিতা করা, তাদের কাজের নিয়মিত পরীবিক্ষণ ও নেতৃত্ব প্রদান;
প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ;
দাতা সংস্থার সাথে যোগাযোগ এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতিবেদন (মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ইত্যাদি) প্রস্তুত করণ;
প্রকল্পের বিভন্ন অর্জন ও প্রয়োজনীয় কাজের যথাযথ ডকুমেন্টেশন করা;
প্রকল্প এলাকায় বিভিন্ন পর্যায়ে মানবাধিকার দল গঠন ও কার্যকর পরিচালনা করা ও এসকল কাজ বাস্তবায়নে সহকর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান;
অহিংসা, দ্বন্দ্ব রূপান্তর, এবং মৌলিক মানবাধিকারসহ প্রকল্প কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে প্রকল্পের কর্মী, ও লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করা;
জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান মেলা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, সংলাপ সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন ও পরিচালনা করা;
স্থানীয় কতৃপক্ষের সাথে কার্যকর সম্পর্ক স্থাপন ও যৌথ কর্মসূচী বাস্তবায়ন করা;
মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ চিহ্নিত করা এবং এগুলোর প্রেক্ষাপটে উপযুক্ত ও বাস্তবসম্মত প্রতিরোধ ও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা;
জাতীয় পর্যায়ে গবেষণা, নীতি সংলাপ সভা ও সেমিনার আয়োজনে সহযোগিতা প্রদান করা;
সংস্থা/সুপারভাইজারকর্তৃকপ্রদানকৃতসকলকাজেরসফলবাস্তবায়নকরা।
প্রকল্পের নিয়ম অনুযায়ী বছরে দুটি উৎসব ভাতা, ও গ্রাচুয়িটি প্রদান প্রদান করা হবে;
সংস্থার নিয়ম অনুযায়ী মূল বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড কর্তন করে জমা রাখা যা-চাকুরি শেষে ফেরত দেওয়া হবে।
সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।