Title: Female Sales & Customer Support Executive
Company Name: Multiventures
Vacancy: 8
Age: At least 18 years
Job Location: Bogura
Salary: Negotiable
Experience:
Published: 2026-09-19
Application Deadline: 2026-09-30
Education:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি / সমমান (যেকোনো বিষয়)।
কমিউনিকেশন স্কিল: চমৎকার বাংলা বাচিক ও টাইপিং দক্ষতা (স্মুথ কমিউনিকেশনে পারদর্শী হতে হবে)।
ডিজিটাল দক্ষতা: স্মার্টফোন পরিচালনা, বেসিক কম্পিউটার, ই-কমার্স সোশ্যাল মিডিয়া ও স্প্রেডশিট (Excel/Google Sheet) ব্যবহারে পারদর্শিতা।
মানসিকতা: কাস্টমারের সাথে ধৈর্যশীল আচরণ এবং টিমে দায়িত্বশীলতার সাথে কাজ করার মানসিকতা।
অভিজ্ঞতা: কোনো ই-কমার্স, এফ-কমার্স, টেলিসেলস বা কল সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
Multiventures ই-কমার্স টিমে নতুন মুখ খুঁজছি!
আপনি কি পরিশ্রমী, স্মার্ট, আত্মবিশ্বাসী এবং ডিজিটাল মাধ্যমে যোগাযোগে দক্ষ? দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স ইন্ডাস্ট্রিতে টেলিসেলস ও কাস্টমার সাপোর্টে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে এই সুযোগটি আপনার জন্য!
অফিস ঠিকানা: রংপুর রোড, মাটিডালী, বগুড়া সদর।
চাকরির ধরন: ফুল-টাইম (অফিস ভিত্তিক)
কাজের সময়: সকাল ৯ টা – সন্ধ্যা ৭ টা (প্রয়োজন অনুযায়ী শিফট চেঞ্জ হতে পারে)
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
সোশ্যাল মিডিয়া রেসপন্স: ফেসবুক পেজের মেসেজ, কমেন্ট এবং ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে দ্রুত ও প্রফেশনাল রেসপন্স দেওয়া।
টেলিসেলস ও কল সাপোর্ট: ইনকামিং ও আউটগোয়িং কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করে প্রডাক্ট সংক্রান্ত তথ্য প্রদান ও সেলস সম্পন্ন করা।
কাস্টমার কেয়ার ও ফলো-আপ: গ্রাহকের অর্ডার কনফার্মেশন, শিপিং আপডেট দেওয়া এবং প্রডাক্ট সম্পর্কিত যেকোনো প্রশ্নের সঠিক সমাধান প্রদান করা।
অর্ডার প্রসেসিং: দৈনিক ইনকোয়ারি, প্রডাক্ট অর্ডার এবং কাস্টমার বিবরণ সঠিকভাবে ডেটাশিট বা সিআরএম (CRM) সিস্টেমে এন্ট্রি করা।
টার্গেট অর্জন: নির্ধারিত মান অনুযায়ী দৈনিক ও মাসিক সেলস টার্গেট বজায় রাখা।
মূল বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)।
ইনসেন্টিভ: আকর্ষণীয় সেলস কমিশন ও পারফর্মেন্স বোনাস।
অন্যান্য সুবিধা: বিকালের নাস্তার ব্যবস্থা এবং বছরে ২ বার উৎসব বোনাস।