Title: সফটওয়্যার ইঞ্জিনিয়ার (কর্মীস্তর-০৮.ক)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: At most 45 years
Job Location: Dhaka
Salary: Tk. 50000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমান।
অভিজ্ঞতা ও যোগ্যতা:
১. সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা;
২. ASP.NET MVC / .NET Core-এ শক্তিশালী অভিজ্ঞতা;
৩. C#-এ দক্ষতা (OOP, LINQ, Asynchronous Programming);
৪. MS SQL Server সম্পর্কে ভালো জ্ঞান (Stored Procedure, Query Optimization);
৫. HTML5, CSS3, JavaScript সম্পর্কে ভালো ধারণা;
৬. Angular / React / Vue-এর মতো আধুনিক ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্কে অভিজ্ঞতা;
৭. Git বা অন্যান্য ভার্সন কন্ট্রোল সিস্টেমে কাজের অভিজ্ঞতা;
৮. API ডেভেলপমেন্ট ও ইন্টিগ্রেশনে অভিজ্ঞতা;
৯. মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android/iOS)- এ অভিজ্ঞতা।
মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:
১. ASP.NET MVC / .NET Core ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ ও রক্ষণাবেক্ষণ করা;
২. MS SQL Server-এ ডাটাবেস ডিজাইন, অপ্টিমাইজ ও ম্যানেজ করা;
৩. সফটওয়্যার চাহিদা অনুযায়ী তথ্য বিশ্লেষন করে কার্যকর কারিগরী সমস্যার সমাধান প্রদান করা;
৪. বাগ শনাক্ত, ট্রাবলশুট ও সমাধান করা এবং সিস্টেম মূল্যায়ন উন্নত করা;
৫. RESTful API ও তৃতীয় পক্ষ সার্ভিস চার্জ ও ইন্টিগ্রেশন করা;
৬. কোডের মান নিশ্চিত করতে কোড রিভিউ পরিচালনা করা;
৭. টেকনিক্যাল ডকুমেন্টেশন প্রস্তুত ও সংরক্ষণ করা;
৮. বিভিন্ন কর্মসূচীর সাথে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা।
বেতন : সর্বসাকুল্যে মাসিক বেতন ৫০,০০০/-
অন্যান্য সুবিধাদি: দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।