কমিউনিটি মোবিলাইজার

Job Description

Title: কমিউনিটি মোবিলাইজার

Company Name: DASCOH Foundation

Vacancy: 2

Age: Na

Job Location: Naogaon (Porsa)

Salary: Tk. 15000 (Monthly)

Experience:

Published: 2026-04-01

Application Deadline: 2026-04-09

Education:

    • Higher Secondary

স্বাবলম্বি দল/গ্রাম উন্নয়ন দল পরিচালনা, অংশগ্রহনমুলক অসহায়ত্ব বিশ্লেষণ ও দুর্যোগ ঝুকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন ও শিশু অধিকার এ প্রশিক্ষন প্রাপ্ত।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • স্বাবলম্বি দল/গ্রাম উন্নয়ন দল পরিচালনা, শিশু অধিকার বাস্তবায়ন, নারী অধিকার, জীবিকায়ন, অংশগ্রহনমুলক অসহায়ত্ব বিশ্লেষণ ও দুর্যোগ ঝুকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, শিশুদের সাথে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন ।

  • সুন্দর হাতের লেখা।

  • স্বাবলম্বি দল/গ্রাম উন্নয়ন দল এর সভা পরিচালনা দক্ষতা।

  • সভার রেজুলেশন লেখার দক্ষতা।

  • বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্টানের সাথে যোগাযোগ।

  • মাসিক প্রতিবেদন তৈরী দক্ষতা।

  • দুর্যোগকালীন সময়ে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তত থাকতে হবে।



Responsibilities & Context:

এলআরপি-৫৭ প্রকল্প এর মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা, রিফ্লেকশন একশন সার্কেল গঠন ও পরিচালনা করা, এইচআরবিএ বিশ্লেষণ এর মাধ্যমে কমিউনিটি একশনপ্লান তৈরী ও আরএ প্রসেস এর মাধ্যমে কমিউনিটি একশন প্লান বাস্তবায়নে সহায়তা করা। স্থানীয়  অধিকার  সম্পর্কে সার্কেল সদস্যদের সচেতন করা ও স্থায়ীত্বশীল জীবিকায়নে সহায়তা করা, অংশগ্রহনমুলক অসহায়ত্ব বিশ্লেষণের মাধ্যমে দুযোগ ঝুকি হ্রাস করন কর্মপরিকল্পনা প্রস্তত ও বাস্তবায়নে সহায়তা করা। শিশুদের নিয়ে শিশু ফোরাম  ও কমিউনিটি জার্নালিষ্ট গ্রুপ (সিজেজি) গঠন ও তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের নেতৃত্বে বিকাশ সাধনের মাধ্যমে শিশুদের অধিকার সচেতন করা। সিএম কালেকশন করা, বিভিন্ন ফান ইভেন্ট করা,  ফটোআপডেট বা আপলোড, ফিল্ড ওয়ার্কার আপডেট লিখায়  সহায়তা করা। দুর্যোগকালীন সময়ে কমিউনিটির পাশে থাকার মানসিকভাবে সচেতন থাকা।

Job responsibilities:

রিফ্লেকশন একশন সার্কেল ব্যবস্থাপনা:

  • রিফ্লেকশন একশন সার্কেল গঠন করা।

  • রিফ্লেকশন একশন সার্কেল এর নিয়মিত সাপ্তাহিক রিফ্লেকশন-একশন সেসন পরিচালনা করা।

  • এইচআরবিএ বিশ্লেষনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করনের মাধ্যমে কমিউনিটি একশন প্লান তৈরী করা।

  • দলের বাৎসরিক ও মাসিক পরিকল্পনা প্রস্তুতে সহায়তা করা।

  • পরিকল্পনা মাফিক দলকে তা বাস্তবায়নে সহায়তা প্রদান করা।

  • দলে বা কমিউনিটিতে উন্নয়ন বিষয়ক বিভিন্ন ট্রেনিং ও সেশন পরিচালনা করা। 

  • বিভিন্ন প্রকার প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা ।

  • বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমে নারীদের সহায়তা ও সম্পৃক্ত করা।

  • দলের উন্নয়ন কাজে কমিউনিটিকে সংযুক্ত করা।

  • দলের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণে দলকে সহায়তা করা।

  • দলীয় মিটিং-এর রেজুলেশন প্রস্তুতিতে দলকে সহায়তা করা।

  • দলের সঞ্চয় গঠন করা, ব্যাংকের হিসাব খোলা, ব্যাংকের সাথে নিয়মিত লেনদেন করতে সহায়তা করা।

  • দলের সঞ্চয় ও ব্যবসার হিসাবের যাবতীয় তথ্য যথাযথভাবে সংরক্ষণের মাধ্যমে (সঞ্চয় কালেকশন সীট, পাস বই, ক্যাশ বুক, লেজার বুক, ব্যাংক জমা স্লিপ, চেক বই ইত্যাদি) দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

  • দলের আয়-ব্যায়ের মাসিক প্রতিবেদন তৈরীতে সহায়তা করা।

  • সঞ্চয় ও ব্যাবসার হিসাব পরিচালনার জন্য ক্যাশিয়ারের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।

  • দলের কার্যকরী কমিটি ও উপকমিটির সকল কাজে সহযোগীতা করা।

  • দলের সদস্যদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।

  • বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত ও বিশ্লেষন করা এবং তা সমাধানে যৌথ উদ্যেগ গ্রহন করা।

  • দলের সদস্যদের অংশগ্রহনমূলক মনিটরিং দক্ষতা বাড়ানোর মাধ্যমে দলের কার্যক্রম শক্তিশালী করা এবং দলে জবাবদিহিতা নিশ্চিত করা।

  • গনতান্ত্রিক চর্চার মাধ্যমে দলের নেতৃত্বে পরিবর্তন আনতে সহায়তা করা।

দল ও দলের সদস্যদের অধিকার আদায়ে সক্ষম করে তোলা:

  • অধিকার ও নারীর অধিকার সম্পর্কে সচেতন করা।

  • সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার ধরন ও প্রদান প্রক্রিয়া বিষয়ক সঠিক তথ্য দলে সরবরাহ করা।

  • অধিকার আদায়ের কার্যকরী ধাপ সমূহ সম্পর্কে গ্রুপকে সচেতন করা।

  • অধিকার আদায়ের যোগাযোগ প্রক্রিয়া নিয়ে দলে আলোচনা করা ও দলকে প্রস্তুত করা।

  • দলকে অধিকার আদায়ে সংগঠিত হতে ও তা আদায়ে কার্যকরী সহায়তার মাধ্যমে অধিকার আদায় নিশ্চিত করা।

  • বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে দল ও কমিউনিটিকে সচেতন করে তোলা।

দুর্যোগ ঝুঁকি হ্রাস করন কর্মপরিকল্পনা প্রস্তত ও বাস্তবায়নে সহায়তা করা:

  • কমিউনিটি পর্যায়ে অসহায়ত্ব বিশ্লেষণ করা।

  • সার্কেল পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস করন  পরিকল্পনা প্রণয়ন করা।

  • দুর্যোগ ঝুঁকি হ্রাস করন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা।

  • দুর্যোগ ঝুঁকি হ্রাসকরন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা।

চাইল্ড ফোরাম ও তৃণমূল সাংবাদিক দল গঠন ও পরিচালনা:

  • স্পন্সরশিশু ও শিশুর পরিবারের অন্যান্য শিশুদের নিয়ে চাইল্ড ফোরাম গঠন করা।

  • স্পন্সরশিশু ও শিশুর পরিবারের অন্যান্য শিশুদের নিয়ে তৃনমুল সাংবাদিক দল করা।

  • চাইল্ড ফোরাম সদস্যদের দক্ষতা বৃদ্দিতে সহায়তা করা।

  • চাইল্ড ফোরাম সদস্যদের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।

  • তৃণমুল সাংবাদিক দলের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।

  • তৃণমুল সাংবাদিক দলের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় প্রেসক্লাবের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করা।

সিএম কালেকশান, ফটোআপডেট/আপলোড, চাইল্ড প্রোপাইল সংগ্রহ, শিশুদের বাড়ী পরিদর্শন, শিশু তথ্য হালনাগাদকরন  এ সহায়তা করা:

  • শিশুদের সাথে ফান ইভেন্ট আয়োজনে সহায়তা করা।

  • সিএম বা যোগাযোগ উপকরণ প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রকল্প অফিস থেকে সংগ্রহ করা।

  • সিএম সংগ্রহের জন্য পরিকল্পনা প্রস্তুত করা এবং সে মোতাবেক সংগ্রহ করা।

  • ফিল্ড ওয়ার্ক এর আপডেট লিখা।

  • ফটো-আপলোড কাজে সহায়তা করা।

কমিউনিটি পর্যায়ে মিটিং, সেসন, প্রশিক্ষন, সেনসিটাইজেশন মিটিং আয়োজন, বিভিন্ন দিবস পালন:

  • শিশুদের কমিউনিটিতে সেনসিটাইজেন মিটিং আয়োজন করা।

  • কমিউনিটিতে বিভিন্ন দিবস পালন করা।

  • বিভিন্ন ধরনের সচেতনতামুলক সভা আয়োজন করা।

  • বিভিন্ন প্রশিক্ষন আয়োজন করা।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য দায়িত্ব পালন করা:

  • দুর্যোগকালীণ সময়ে জরুরী সাড়া প্রদানে দ্বায়িত্ব পালন করা।

  • একশনএইড বাংলাদেশ কর্তৃক অর্পিত অন্যান্য দ্বায়িত্ব পালন করা।

  • প্রকল্পের প্রয়োজনে প্রোগ্রাম ম্যানেজার কর্তৃক অর্পিত অন্যান্য দ্বায়িত্ব পালন করা। 



Job Other Benifits:
  • Mobile bill,Tour allowance,Weekly 2 holidays
  • Festival Bonus: 2


Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs