Title: Cook (কুক) রাঁধুনি
Company Name: ActionAid Bangladesh
Vacancy: --
Age: Na
Job Location: Bandarban, Chattogram, Cox`s Bazar, Cumilla
Salary: Tk. 13861 (Monthly)
Experience:
ন্যূনতম অষ্টম (৮ম) শ্রেণি পাস। খাদ্য প্রস্তুত সংক্রান্ত মৌলিক সাক্ষরতা ও গণিত জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
অনুরূপ রান্না বা রান্নাঘর সহায়তা কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কমিউনিটি বা সেফ শেল্টার পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা এবং খাদ্যসংক্রান্ত সংবেদনশীলতা সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়।
প্রকল্পের নাম: Inclusive Services and Opportunities (ISO) for Human Capital Development and Livelihood, funded by UNFPA
কর্ম এলাকা: কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান এবং অন্যান্য
চুক্তির মেয়াদ: নির্দিষ্ট সময়ের চুক্তি ভিত্তিক, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত (ফান্ডের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ওপর নির্ভর করে নবায়নযোগ্য).
পদের সংক্ষিপ্ত বিবরণঃ
রাঁধুনি আশ্রয়কেন্দ্রে বসবাসরত বাসিন্দাদের জন্য পুষ্টিকর ও সময়মতো খাবার প্রস্তুত করার দায়িত্ব পালন করবেন। এই পদে কর্মরত ব্যক্তিকে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও অন্যান্য স্টাফদের সাথে সমন্বয় করে কাজ করা, বাসিন্দাদের খাদ্যসংক্রান্ত বিশেষ প্রয়োজনের প্রতি সংবেদনশীল থাকা এবং তাদের গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান দায়িত্বসমূহ (সীমাবদ্ধ নয়)ঃ
সাপ্তাহিক মেনু ও খাদ্য চাহিদা অনুযায়ী প্রতিদিনের খাবার ও নাশতা পরিকল্পনা ও প্রস্তুত করা।
নির্ধারিত সময়ে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার রান্না করা।
রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সঠিক ব্যবস্থাপনা বজায় রাখা।
খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা যাতে তা সতেজ থাকে এবং দূষণমুক্ত থাকে।
অন্যান্য কর্মীদের সাথে সমন্বয় করে বাসিন্দাদের প্রয়োজন মেটানো।
সব সময় বাসিন্দাদের গোপনীয়তা ও মর্যাদা সম্মান করা।
বিশেষ খাদ্য চাহিদা (যেমন: অ্যালার্জি, শিশুদের খাবার) অনুযায়ী খাবার প্রস্তুত করা।
রান্নাঘরের যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহার করা এবং সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তি করা।
খাদ্য নিরাপত্তা বা বাসিন্দাদের প্রয়োজন সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
সহকর্মী ও তত্ত্বাবধায়কদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা।
প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।
সম্পর্ক / রিপোর্টিংঃ
এই পদের অধীনে কর্মরত ব্যক্তি Shelter Caregiver-এর কাছে সরাসরি রিপোর্ট করবেন।
মাসিক সম্মিলিত বেতন ১৩,৮৬১/- এবং অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স