Title: রুম সার্ভিস এ্যাসিসটেন্ট
Company Name: BRAC
Vacancy: --
Age: At least 18 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
Published: 2026-09-03
Application Deadline: 2026-09-12
Education:
ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহবান করা হচ্ছেঃ
পদবী: রুম সার্ভিস এ্যাসিসটেন্ট
নিম্নোক্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন আবশ্যকঃ
অফিসের নির্ধারিত পোষাক পরিধান করা এবং অতিথিদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করা।
প্রতিটি অতিথি কক্ষ, হোস্টেল কক্ষ, প্রশিক্ষণ কক্ষ এবং শ্রেণীকক্ষ পরিচ্ছন্নতা রাখা এবং অতিথি এবং অংশগ্রহণকারীদের জন্য কক্ষ ব্যবস্থাপনা বজায় রাখা ।
প্রতিটি কক্ষের নির্ধারিত স্থানে সমস্ত সুযোগ-সুবিধা রাখা।
অতিথি এবং অংশগ্রহণকারীদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো।
কোনো কক্ষের কোন জিনিষপত্র হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা সুপারভাইজারকে অবহিত করা।
কক্ষের সমস্ত ইলেকট্রনিক এবং হার্ডওয়্যার সামগ্রী রক্ষণাবেক্ষণ করা এবং নিয়মিত পরীক্ষা করা।
অতিথির প্রস্থানের পর কক্ষের চাবি এবং জিনিসপত্রের হিসাব রাখা।
অতিথি এবং অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তাদের ফিডব্যাক নেয়া।
উল্লেখ থাকে যে, রুম সার্ভিস এ্যাসিসটেন্ট উপরোক্ত কার্যাবলীর পাশাপাশি সংস্থার প্রয়োজনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি/ সমমানের পাশ থাকতে হবে।
বেতনঃ আলোচনাসাপেক্ষ
অন্যান্য সুবধিাঃ উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, সার্ভিস চার্জ এবং অন্যান্য।
র্কমস্থলঃ ব্র্যাক মাঠ র্কাযালয়
চাকুরির ধরনঃ সেবা কর্মী
আবেদনের শেষ তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬
ব্র্যাক বিশ্বাস করে, আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি—যেমন কর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি—তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি এবং শোষণ, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।
আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয় কিংবা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং মর্যাদাসম্পন্ন কাজের সমান সুযোগকে সম্মান করি।
জীবনের কঠিন সময় পেরিয়ে, হাল না ছেড়ে যারা আবার উঠে দাঁড়িয়েছেন—সেই সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি।