Title: কৃষি কর্মকর্তা
Company Name: Atmabiswas
Vacancy: 01
Age: At most 45 years
Job Location: Chuadanga
Salary: Negotiable
Experience:
Bachelor of Science (BSc) in Agriculture, Master of Science (MSc) in Agriculture পাবলিক বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে ০৪ বছরের স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
৫ থেকে ৭ বছর আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
Project Managementআবেদনকারীদের নিম্নলিখিত শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
মাঠ পর্যায়ে কৃষকদের কর্ম দক্ষতা উন্নয়নে তাদের কাউন্সেলিং করা ও তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং প্রদান করা।
কৃষি খাত উন্নয়নে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সরকারি ও বেসরকারি খাতের নীতিমালা সমূহ পর্যালোচনা করা, নীতিমালা বাস্তবায়নের নতুন/ ব্যবসা বান্ধব নীতিমালা উন্নয়নের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কোম্পানী অ্যাডভোকেসি করা।
পিকেএসএফ হতে প্রতিবছর বাৎসরিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রকল্পের ইনপুট, প্রসেস ও আউটপুট মনিটরিংয়ে কার্যকরী ভূমিকা রাখা।
মোট কর্মসময় এর মধ্যে কমপক্ষে ৫০% সময় মাঠ পর্যায়ের কর্মকান্ড বাস্তবায়নে ব্যয় করতে হবে এবং সাশ্রয়ীভাবে প্রকল্পের জনবল অফিস ব্যবস্থাপনার ভূমিকা রাখবেন।
পিকেএসএফ প্রদত্ত প্রকল্পের চুক্তি পত্র, গাইড লাইন, বাজেট ও প্রকিউরমেন্ট নীতিমালা, লজিক্যাল ফ্রেমওয়ার্ক, বাজার ব্যবস্থার পরিবর্তন, ভিশন ফর চেঞ্জ ও এক্সিট কৌশল পাথওয়ে পর্যালোচনা করা এবং সে অনুযায়ী প্রকল্পের লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়া।
আর্থিক ব্যবস্থাপনা, অগ্রিম সমন্বয় ও পুন:ভরন কাজে ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার কে সহযোগিতা করা।
উদ্যোক্তার প্রোফাইল তৈরি করতে সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা প্রদান, উদ্যোক্তাদের নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়তা প্রদান।
প্রকল্পের বেইজলাইন/ সাব-সেক্টর স্টাডি, মিড টার্ম রিভিউ, ইন্ডলাইন সার্ভে, প্রকল্পের শিখন, কেইস স্টাডি, বেস্ট প্রাক্টিস ইত্যাদি বিষয়ে প্রকাশনা তৈরি করতে যোগ্য পরামর্শক নিয়োগ ও কার্যসমূহ সম্পাদন করতে কার্যকরী ভূমিকা রাখা।
পিকেএসএফ ও সংস্থার ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সুষ্ঠু ভাবে ও অতি দ্রুত সময়ের মধ্যে কার্যসম্পাদনের বিষয়ে সমন্বয় করা এবং প্রকল্পের ফলাফল অর্জনের প্রকল্পের টিম হতে কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়ন।
এছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকান্ড যথাসময়ে সম্পন্ন করতে তৎপর থাকা।