Title: Area Manager
Company Name: Social and Economic Enhancement Programme (SEEP)
Vacancy: 6
Age: At most 42 years
Job Location: Dhaka, Manikganj, Munshiganj, Narayanganj, Narsingdi
Salary: --
Experience:
স্নাতকোত্তর ডিগ্রি
পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
বয়স সর্বোচ্চ ৪২ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
Job Context
স্মারক: সিপ-ডিপি/এইচআর/জব সার্কুলার-০৯/২০২৫-২৬/১১৯৩, তারিখ: ২৮/০৯/২০২৫)সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য এরিয়া ম্যানেজার পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহঃ
শাখাসমূহের কার্যক্রম পরিকল্পনা, তদারকি ও মূল্যায়ন।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিয়মিত শাখা ও দল পরিদর্শন।
বকেয়া রোধ ও আদায় কার্যক্রম তদারকি।
কর্মী চাহিদা নিরূপণ, এলাকা বণ্টন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ।
শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
শাখার আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বিশ্লেষণ।
সদস্য ও ঋণী সংখ্যা বৃদ্ধি এবং তহবিল চাহিদা নির্ধারণ।
সঞ্চয় ও ঋণ বিতরণ কার্যক্রম তদারকি এবং অনুমোদন প্রদান।
অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর তদারকি ও ব্যবস্থা গ্রহণ।
প্রধান কার্যালয়ের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন।
লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি বিশ্লেষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সম্পর্ক ও সমন্বয় বজায় রাখা।
Salary
শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক বেতন ৫০,৬৩৩ টাকা।
চাকরি স্থায়ী হওয়ার পর: সর্বসাকুল্যে মাসিক বেতন ৫৬,৯৫১ টাকা।
(মাসিক মোবাইল বিল ১৫০০ টাকা, মোটরসাইকেল জ্বালানি খরচ ৩,৫০০ টাকা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ ভাতা ৫০০ টাকা বেতনের অন্তর্ভূক্ত)
অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।
Other Benefits
প্রতি কার্যদিবসে ৮০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে, যা শিক্ষানবীশকাল থেকেই প্রযোজ্য।
চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।