Title: সহকারী ব্যবস্থাপক-নিরীক্ষা ও কমপ্লায়েন্স
Company Name: Social and Economic Enhancement Programme (SEEP)
Vacancy: 1
Age: At least 24 years
Job Location: Munshiganj, Narayanganj
Salary: Tk. 24700 (Monthly)
Experience:
Published: 2026-06-04
Application Deadline: 2026-06-18
Education:
JOB OPENING
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ, সমাজ সেবা অধিদপ্তর, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ), এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ঋণ কার্যক্রম ও অন্যান্য নিরীক্ষা কার্য সম্পাদনের কর্মসূচির কার্যক্রমের জন্য নিম্নলিখিত পদে লোক নিয়োগ করা হবে।
Job Description/ Responsibilities:
সংস্থার আর্থিক লেনদেনের প্রতিবেদন সমূহের নির্ভুলতা ও যথার্থতা নিরূপণ করা ও প্রত্যায়ন করা।
সংস্থার প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য নিয়ম নীতিসমূহ সঠিকভাবে প্রয়োগ বা পালন করা হচ্ছে কিনা তা যাচাই করে সে সম্পর্কে মন্তব্য ও পরামর্শ প্রদান করা।
ভুল-ভ্রান্তি, অনিয়ম, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ইত্যাদি বিষয়ে নিরীক্ষা করা এবং কোন প্রকার ভুল-ভ্রান্তি, অনিয়ম, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ধরা পড়লে সাথে সাথে পরিচালক- নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে অবহিত করা।
সংস্থার বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাজেট নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক ও কার্যকরী ভাবে পালিত হচ্ছে কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং পরিচালক- নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে অবহিত করা।
সংস্থার প্রতিটি কর্মসূচীর বার্ষিক লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা।
সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা।
পরিচালক- নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করা।
পরিচালক-নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে সহায়তা করা।
নিরীক্ষা পরিকল্পনা প্রস্তুত করতে পরিচালক-নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে সহায়তা করা।
পরিচালক-নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে অন্যান্য বিষয়ে সহায়তা করা।
সংস্থার জরুরী কর্মসূচিতে অংশ গ্রহণ করা (যদি প্রয়োজন হয়)।
Job Location:
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ। তবে বিভিন্ন জেলায় অবস্থিত শাখার অডিটের কাজে ভ্রমণ করতে হবে।
Salary:
শিক্ষানবিশকাল ৬ মাস, শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে বেতন ২৪,৭০০/- টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে বেতন ২৬,৪৩০/- টাকা প্রদান করা হবে।
Others Benefits:
চাকুরী স্থায়ীকরণের পর বেতনের অতিরিক্ত হিসেবে ৮০/- টাকা (প্রতি কার্যদিবসে) খাদ্য ভাতা প্রাপ্য হবেন, এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
অভিজ্ঞ প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে।