Title: প্লান্টেশন ম্যানেজার
Company Name: A reputed national NGO
Vacancy: 01
Age: At most 35 years
Job Location: Dhaka
Salary: Tk. 45000 - 50000 (Monthly)
Experience:
মাঠ পর্যায়ে প্লান্টেসন ও রক্ষণাবেক্ষণ প্রোগ্রামে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Masters or bachelor in Botany/Horticulture/ Zoology
১। প্লানিং
প্রকল্প এলাকা পরিদর্শন করে প্লানিং, ডিজাইন ও লেআউট সম্পন্ন করা
প্লানিং অনুযায়ী স্টিমেট ও বাজেট করা
প্রকল্পের মেয়াদ অনুযায়ী ওয়ার্কপ্ল্যান করা
ওয়ার্ক প্লান অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা
প্রকল্পের মালামাল ক্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় চাহিদা প্রদান করা
২। প্লান্টেশন
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মালীকে প্রকল্পের ডিজাইন ও প্লানিং বুঝিয়া নেওয়া
প্রকল্পের অবস্থান ও ক্ষেত্র অনুযায়ী গাছ নির্বাচন করা
ভেন্ডর থেকে গাছ বুঝিয়া নেওয়া ও কোয়লিটি নিশ্চিত করা যদি ভেন্ডর দ্বারা কাজ করা হয় তাহলে ভেন্ডর থেকে কাজ বুঝে নেওয়া
প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের জন্য কাজের প্লানিং ও ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কি না তাহা তদারকি এবং মালি ও লেবারকে সহায়তা করা
মালি কে প্রশিক্ষণ ও বাস্তবে কাজ শেখানো মালী ও প্রয়োজনে লেবার পরিচালনা করা
প্রকল্পে দায়িত্ব প্রাপ্ত অন্য মালী নিয়ে টীম আকারে কাজ করা
প্রকল্প স্থানের আগাছা ও অপ্রয়োজনীয় স্থুপ পরিস্কার নিশ্চিত করণ
গর্তসহ ও মাটি প্রস্তুত, মাটি ভরাট, সার মিক্স এবং বৃক্ষ রোপণের প্রয়োজনীয় কাজ তদারকি করা
প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া হয়েছে কিনা তাহা নিশ্চিত করা
৩। রক্ষণাবেক্ষণ
প্রকল্পের দায়িত্ব নিয়ে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের সকল ধরনের রক্ষণাবেক্ষণ কাজ নিশ্চিত করা।
সিডিউল অনুযায়ী নিয়িমিত আগাছা দমন হচ্ছে কি না তাহা নিশ্চিত করা
শিডিউল অনুযায়ী সার ও কীটনাশক প্রয়োগ নিশ্চিত করা
প্রকল্পে শিডিউল অনুযায়ী নিয়মিত পানি দেওয়ার বিষয়টি তদারকি করা প্রয়োজনে রাত্রে বা ভোরে
শিডিউল অনুযায়ী প্রকল্পের গাছ সমূহ ট্রিমিং করা এবং পাতা ও ডালপালা একটি নির্দিস্ট স্থানে রাখা ও ট্রিমের আগে স্থানীয় বর্জব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করা যাহাতে পরিবেশ দূষিত না হয়
প্রকল্পে আবর্জনা ও অতিরিক্ত বালি অপসারণ করা ও পানির স্থিতি নিশ্চিত করা
প্রকল্পে মৃত গাছ অপসারণ ও নতুন গাছ লাগানো বিষয়টি নিশ্চিত করা
৪। সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং অফিসের প্রয়োজন অনুযায়ী যখন যেখানে দায়িত্ব প্রদান করা হবে সেখানে কাজ করা।
প্রকল্পের সকল মালীর কাজ তদারকি করা