জেলা পর্যায়ে প্রকল্প সহকারী

Job Description

Title: জেলা পর্যায়ে প্রকল্প সহকারী

Company Name: WAVE Foundation

Vacancy: 4

Age: At most 50 years

Job Location: Chuadanga, Feni, Jhalakathi, Rajbari

Salary: Tk. 50000 - 55000 (Monthly)

Experience:

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2025-07-28

Application Deadline: 2025-08-03

Education:
    • Masters
সমাজ বিজ্ঞান/আইন/গভর্নমেন্ট এন্ড পলিটিক্স/পাবলিক এডমিনিস্ট্রেশন বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স।

Requirements:
  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 50 years

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:

  • বয়স সর্বোচ্চ ৫০ বছর

  • কোন স্বীকৃত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থায় ন্যূনতম ০৫(পাঁচ) বছরের অধিকার ও সুশাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ন্যূনতম ০৩ (তিন) বছরের সুশাসন / অধিকার  কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা বিশেষত: প্রকল্প ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, সরকারের সঙ্গে নীতি নির্ধারণী কাজে প্রচারণা, কর্ম কৌশল উন্নয়ন, কর্মীদল তদারকি এবং কর্মসূচী সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।

  • আবেদনকারীগনকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

  • ভূমি ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে ন্যুনতম সময়ের নোটিশে যোগদানের মানসিকতাথাকতেহবে।

  • মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  • বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতেহবে। কর্মস্থলে সক্রিয় এবং লিঙ্গ সংবেদনশীল হতে হবে

  • মাইক্রোসফ্ট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

  • জেলা পর্যায়ে প্রকল্প সহকারি পদে আবেদনকারীকে প্রকল্পভূক্ত যেকোন জেলায় কাজ করতে হবে

প্রকল্পের মেয়াদ: ৩ মাস। পরবর্তিতে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আছে ।



Responsibilities & Context:

জব কনটেক্সট

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীন জনগোষ্ঠীর স্থানীয়বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয়সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রণালয়এর আওতায় স্থানীয়সরকার বিভাগ কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার -এর যৌথ অর্থায়নে সিএইচটি এলাকা ব্যতীত সারাদেশে 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়)' প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ওয়েভ ফাউন্ডেশন, সরকার অনুমোদিত দেশীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা ১৯৯০ সাল থেকে সামাজিক উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে ৬টি কর্মসূচি যথাক্রমে- ১) দারিদ্র বিমোচন ও জীবিকার উন্নয়ন; ২)কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন; ৩) কৃষি-খাদ্য ব্যবস্থার রুপান্তর; ৪) সুশাসন, ন্যায্যতা ও অধিকার; ৫) সামাজিক উন্নয়ন ও যুব ক্ষমতায়ন; ৬) জলবায়ু ন্যায্যতাও নবায়নযোগ্য জ্বালানী শক্তির প্রসার-অধীনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ৪) সুশাসন, ন্যায্যতা ও অধিকার কর্মসূচি'র এর অধীনে আগামী ২০২৩-২০২৭ মেয়াদে "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়)" শীর্ষক প্রকল্পটি ঢাকা বিভাগে ৯টি, খুলনা বিভাগে ১০টি ও বরিশাল বিভাগে ৬টিসহ মোট ২৫টি জেলায় বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় অনলাইন ভূমি প্রশাসন ব্যবস্থায় নাগরিকদের সরাসরি এবং ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে Land Data Digitalization for Inclusive Growth (LDD4IG) খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের ঝালকাঠি, চট্রগ্রাম বিভাগের ফেনী এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলায় বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায়, এ কর্মসূচি বাস্তবায়নে নিম্নলিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হলো। এই নিয়োগ শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে।

 

চাকরির দায়িত্বসমূহ

  • ল্যান্ড ডাটা ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ প্রকল্প বাস্তবায়নে জেলা পর্যায়ে জেলা ব্যবস্থাপককে আর্থিক, প্রশাসনিক এবং লজিস্টিক কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করা। যাতে মাঠ পর্যায়ে (জেলা, উপজেলা, ইউনিয়ন) প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য আর্থিক ট্র্যাকিং, ক্রয় এবং প্রশাসনিক কাজের সমন্বয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়।

আর্থিক ও প্রশাসনিক সহায়তা

  • জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের ব্যয়ের সঠিক রেকর্ড সংরক্ষণে সহায়তা করা।

  • অর্থপ্রদান এবং কমপ্লায়েন্স প্রক্রিয়াকরণে UNDP এবং GoB নিয়ম অনুসরনে সহায়তা করা।

  • আর্থিক নথিপত্র এবং প্রতিবেদন প্রস্তুত এবং জমা দিতে প্রধান প্রকল্প টিমকে সহায়তা করা।  

ক্রয় এবং সরবরাহ

  • স্থানীয় ক্রয়ের চাহিদার সাথে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ক্রয় পরিকল্পনা সমন্বয় করা।

  • মানদন্ড নিশ্চিত করে জেলা পর্যায়ে পণ্য/পরিষেবার সময়মত সরবরাহ করা।

  • মাঠ পর্যায়ের কার্যক্রম এবং ইভেন্টগুলোর জন্য বরাদ্দ রাখা এবং সরবরাহে সহায়তা করা।

মানবসম্পদ এবং কর্মী সহায়তা

  • মানবসম্পদের নথি এবং লজিস্টিক সরবরাহে মাঠ কর্মীদের সমন্বয়ে সহায়তা করা।

  • জেলা পর্যায়ের কর্মীদের অনবোর্ডিং এবং প্রশাসনিক চাহিদাগুলোতে সহায়তা করা।

  • সময়মত বেতন প্রদান।

পরিচালন সমন্বয়

  • মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও অংশীজনের সভার লজিস্টিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান।

  • কেন্দ্রীয় অপারেশন টিমের সাথে যোগাযোগ এবং প্রতিবেদন প্রস্তুতে সমন্বয় করা।



Job Other Benifits:

    প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs