ডিস্ট্রিক্ট ম্যানেজার

Job Description

Title: ডিস্ট্রিক্ট ম্যানেজার

Company Name: WAVE Foundation

Vacancy: --

Age: At most 50 years

Job Location: Chuadanga, Feni, Jhalakathi, Rajbari

Salary: Tk. 70000 - 75000 (Monthly)

Experience:

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2025-07-28

Application Deadline: 2025-08-03

Education:
    • Masters

শিক্ষাগত যোগ্যতা: সমাজ বিজ্ঞান/আইন/গভর্নমেন্টএন্ডপলিটিক্স/পাবলিক এডমিনিস্ট্রেশন বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স।



Requirements:
  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 50 years

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ· বয়স সর্বোচ্চ ৫০ বছর

  • কোন স্বীকৃত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থায় ন্যূনতম ০৫(পাঁচ) বছরের অধিকার ও সুশাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যেন্যূ নতম ০৩ (তিন) বছরের প্রকল্প ব্যবস্থাপক/সমন্বয়কারী হিসেবেসুশাসন / অধিকার/ নারীর ক্ষমতায়ন/ গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা বিশেষত: প্রকল্প ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, সরকারের সঙ্গে নীতিনির্ধারণী কাজে প্রচারণা, কর্মকৌশল উন্নয়ন, কর্মীদল তদারকি এবং কর্মসূচী সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ভূমি ব্যবস্থাপনা/ ভূমি প্রশাসন কার্যক্রম বাস্তবায়নে পূর্ব  অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

  • আবেদনকারীগনকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

  • স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে ন্যুনতম সময়ের নোটিশে যোগদানের মানসিকতা থাকতে হবে।

  • মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  • বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। কর্মস্থলে সক্রিয় এবং লিঙ্গ সংবেদনশীল হতে হবে

  • মাইক্রোসফ্ট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইলআদান-প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

  • জেলা সমন্বয়কারী পদে আবেদনকারীকে প্রকল্পভূক্ত যেকোন জেলায় কাজ করতে হবে।

প্রকল্পের মেয়াদ: ৩ মাস। পরবর্তিতে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আছে।



Responsibilities & Context:

জব কনটেক্সট

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীন জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রণালয় এর আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার - এর যৌথ অর্থায়নে সিএইচটি এলাকা ব্যতীত সারাদেশে 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়)' প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ওয়েভ ফাউন্ডেশন, সরকার অনুমোদিত দেশীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা ১৯৯০ সাল থেকে সামাজিক উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে ৬টি কর্মসূচিযথাক্রমে- ১) দারিদ্র বিমোচন ও জীবিকার উন্নয়ন; ২)কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন; ৩) কৃষি-খাদ্য ব্যবস্থার রুপান্তর; ৪) সুশাসন, ন্যায্যতা ও অধিকার; ৫) সামাজিক উন্নয়ন ও যুব ক্ষমতায়ন; ৬) জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্যজ্বালানীশক্তির প্রসার-অধীনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প ও কার্যক্র মবাস্তবায়ন করছে এবং ৪) সুশাসন, ন্যায্যতা ও অধিকার কর্মসূচি'র এর অধীনে আগামী ২০২৩-২০২৭ মেয়াদে "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়)" শীর্ষক প্রকল্পটি ঢাকা বিভাগে ৯টি, খুলনা বিভাগে ১০টি ও বরিশাল বিভাগে ৬টিসহ মোট ২৫টি জেলায় বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় অনলাইন ভূমি প্রশাসন ব্যবস্থায় নাগরিকদের সরাসরি এবং ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে Land Data Digitalization for Inclusive Growth (LDD4IG) খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের ঝালকাঠি, চট্রগ্রাম বিভাগের ফেনী এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলায় বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায়, এ কর্মসূচি বাস্তবায়নে নিম্নলিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হলো। এই নিয়োগ শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে।

 

চাকরির দায়িত্বসমূহ

·      ডিস্ট্রিক্ট ম্যানেজার নির্দিষ্ট জেলার ল্যান্ড ডেটা ডিজিটাইজেশন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবেন। এর মধ্যে জেলা এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, ফিল্ড টিমগুলির তত্ত্বাবধান, ডেটা এন্ট্রি এর নইজরদারি, যাচাইকরণ, ক্যাম্প পরিচালনা এবং সময়মতো প্রতিবেদন প্রস্তুত করার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই পদটি প্রকল্পের লক্ষ্যগুলিকে মাঠের বাস্তবতার সাথে সংযুক্ত করে যাতে নাগরিকরা অনলাইনে তাদের ব্যক্তিগত ভূমির তথ্যের অভিগম্যতা নিশ্চিতে ভুমিকা পালন করবে।

·      ভূমি ডাটা ডিজিটালাইজেশনের মসৃণ বাস্তবায়নের জন্য জেলার, উপ-জেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রকল্প কর্মীদের সাথে সমন্বয় সাধন করা ।

·      মাঠ পর্যায়ের কর্মীদের কার্যক্রমের তদারকি ও নির্দেশনা প্রদান, তথ্যের গুণমান পর্যবেক্ষণ, সঠিক প্রতিবেদন প্রস্তুত এবং দক্ষতা উন্নয়নে সাহায্য করা।

·      স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ  এবং ইউএনডিপি এবং প্রকল্প প্রোটোকলের সাথে সমন্বয় রক্ষা করা।

·      মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও এন্ট্রি , তথ্য যাচাই এবং ক্যাম্প পরিচালনার মান নিশ্চিত করা

 

·      ডিস্ট্রিক্ট ম্যানেজারকে প্রতিবেদন, ডকুমেন্টেশন, জ্ঞান শেয়ারিং এবং প্রচারের মাধ্যমে মাঠ পর্যায়ের  অভিজ্ঞতা ও বাস্তবতা  উপস্থাপন করা।

·      ইউনিয়ন এবং উপজেলা মাঠ পর্যায়ের টিমগুলোর মধ্যে দক্ষতা উন্নয়ন এবং নৈতিক মানদণ্ড উন্নত করা।

স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ এবং সমন্বয়

·      ডিসি অফিস, ইউএনও, এসি (জমি), এবং ইউনিয়ন জমি অফিসগুলির সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন করা।

·      ইউএনডিপি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করা।

·      সূচনা/কিক-অফ কর্মশালা সংগঠিত/আয়োজন করা এবং স্থানীয় সমন্বয় সভায় অংশগ্রহণ করা।

·      প্রি ক্যাম্প ক্যাম্পেইন সমন্বয় করা এবং সহকারী কমিশনার (রাজস্ব এর সাথে যোগাযোগ বজায় রাখা।

মাঠের কার্যক্রম এবং ডেটা ব্যবস্থাপনার পর্যবেক্ষণ

  • ইউনিয়ন ভূমি অফিসে ডেটা এন্ট্রির সঠিকতা এবং গুণমান নিশ্চিত করা।

  • নাগরিক প্রোফাইল তৈরি, এনআইডি এবং মোবাইল ডেটা যাচাই করা।

  • মাঠের কারজক্রম পরিদর্শন করা, প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধান করা এবং তাৎক্ষনিক সহায়তা প্রদান করা।

  • উপজেলা সমন্বয়ক এবং ইউনিয়ন ফ্যাসিলিটেটরদের কর্মক্ষমতা ট্র্যাক করা।

মাঠ পর্যায়ের কর্মী সুপারভিশন

  • ইউনিয়ন এবং উপজেলা কর্মীদের ডেটা সংগ্রহ, এন্ট্রি, এবং নাগরিকের সাথে সংযোগ সাধনের জন্য নির্দেশনা প্রদান করা।

  • প্রকল্পের প্রোটোকল এবং সময়সীমার মেনে চলা।

  • প্রশিক্ষণ পরিচালনা, কাজ বণ্টন, এবং টিমের সময়সূচী পরিচালনা কাইম

  • মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং পি এম ইউ সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা।

 যোগাযোগ, প্রতিবেদন এবং জ্ঞানের ভাগাভাগি

·       ডিস্ট্রিক্ট ম্যানেজারকে কার্যকলাপের অগ্রগতি এর প্রতিবেদন প্রদান করা।

  • অভিযোজনমূলক কৌশলগুলির জন্য কেস স্টাডি এবং চ্যালেঞ্জগুলি নথিবদ্ধ করা।

  • মাঠ পর্যায়ের যোগাযোগ এবং দৃশ্যমানতা কার্যক্রমগুলিতে সহায়তা প্রদান করা।

  • ইমপ্যাক্ট গল্পগুলি সংগ্রহ করাএবং ইউএনডিপি মিশন বা মূল্যায়ন সমন্বয় করা।

দক্ষতা বৃদ্ধি

  • ডাটা এন্ট্রি অপারেটর এবং মাঠের কর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা।

  • ম্যানুয়াল বিতরণ করা এবং মাঠ পর্যায়ের তথ্য বিষয়ক সমস্যা সমাধান করা।

  • প্রযুক্তিগত চ্যালেঞ্জের জন্য মাঠ কর্মীদের প্রস্তুতি নিশ্চিত করা এবং পিএমইউ এর কাছে প্রয়োজনীয়তা উত্থাপন করা।

অতিরিক্ত দায়িত্বসমূহ

  • ইউএনডিপি মিশন এবং বহিরাগত পরিদর্শনের জন্য লজিস্টিক সমন্বয় করা।

  • প্রকল্পের প্রয়োজন অনুযায়ী প্রকল্প ব্যবস্থাপক প্রদত্ত অন্যান্য কাজ সম্পাদন করা।



Job Other Benifits:

    প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs