Job Description
Title: Sales Executive (E-commerce)
Company Name: Fish Vally
Vacancy: 4
Age: Na
Job Location: Dhaka (Jatrabari)
Salary: Tk. 12000 - 13000 (Monthly)
Experience:
Published: 2025-07-31
Application Deadline: 2025-08-10
Education:
- HSC
- Alim (Madrasah)
- Bachelor of Business Administration (BBA)
- Bachelor of Arts (BA)
- Diploma in Business Studies
Requirements: Skills Required: Additional Requirements: Responsibilities & Context: Fish Vally বাংলাদেশের একটি দ্রুত বর্ধনশীল ই-কমার্স ভিত্তিক মৎস্য ও খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিমিয়াম কোয়ালিটির মাছ সংগ্রহ করে তা সরাসরি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের সেলস টিমের মূল শক্তি হচ্ছে দক্ষ E-commerce Executives যারা কাস্টমার কমিউনিকেশন, অর্ডার কনভার্শন, ও বিক্রির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই পদে যারা নিয়োগ পাবেন, তারা শুধু কাস্টমার সাপোর্ট করবেন না, বরং বিক্রি বৃদ্ধির লক্ষ্যে কৌশল নির্ধারণ, কাস্টমার এনগেজমেন্ট এবং রিপোর্টিং-এর কাজও করবেন। অনলাইন ভিত্তিক ফুড/ফিশ বিজনেসের ক্রমবর্ধমান চাহিদা এবং কাস্টমারদের বিশ্বাস অর্জনের লক্ষ্যে এই পদে দক্ষ ও দায়িত্বশীল কর্মী আবশ্যক।
Job Responsibilities
কাস্টমার কমিউনিকেশন:
- ইনবাউন্ড ও আউটবাউন্ড ফোন কলের মাধ্যমে কাস্টমারের প্রয়োজন ও আগ্রহ বোঝা
- Facebook, WhatsApp, এবং Website-এ আসা ইনবক্স ও মেসেজের উত্তর দেওয়া
- কাস্টমারকে প্রয়োজন অনুযায়ী পণ্যের তথ্য ও ডেলিভারি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা
- কাস্টমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পেশাদার সম্পর্ক বজায় রাখা
অর্ডার হ্যান্ডলিং ও ফলোআপ:
- প্রতিদিন প্রাপ্ত অর্ডারগুলো যাচাই করে কনফার্মেশন প্রদান
- অসম্পূর্ণ বা আগ্রহী কাস্টমারদের ফলোআপ করে বিক্রিতে পরিণত করা
- অর্ডার সংশ্লিষ্ট ভুল-ভ্রান্তি রোধে ক্রয়-বিক্রয় টিমের সাথে সমন্বয় করা
- COD ও প্রিপেইড অর্ডারগুলো আলাদা করে হ্যান্ডেল করা
CRM ও রিপোর্টিং:
- প্রতিদিনের কল/মেসেজ/সেলস রিপোর্ট Odoo বা গুগল শিটে সংরক্ষণ
- প্রত্যেক কাস্টমারের আচরণ, মন্তব্য, এবং অভিযোগ নথিভুক্ত রাখা
- লিড সোর্সিং ও ক্যাটাগরিভিত্তিক বিশ্লেষণ রিপোর্ট তৈরি করা
- রিপোর্ট বিশ্লেষণের মাধ্যমে সেলস উন্নয়নের জন্য ইনসাইট প্রদান
মার্কেটিং টিমের সাথে সমন্বয়:
- প্রচারিত কনটেন্ট (ভিডিও, পোস্ট, রিল) অনুযায়ী প্রোডাক্ট সম্পর্কিত তথ্য জানা ও কাস্টমারকে উপস্থাপন করা
- প্রোডাক্ট অফার, ছাড় বা সিজনাল ক্যাম্পেইনের তথ্য কাস্টমারকে জানানো
- কনটেন্ট ও অফার অনুযায়ী ইনবক্স রেসপন্স স্ট্র্যাটেজি সেট করা
কাস্টমার কমপ্লেইন ম্যানেজমেন্ট:
- ডেলিভারি বা প্রোডাক্ট নিয়ে কাস্টমারের অভিযোগ শুনে তা দ্রুত সংশ্লিষ্ট টিমে ফরোয়ার্ড করা
- ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা
- Repeat কাস্টমারদের সমস্যা এড়াতে আগেই ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা
লিড ম্যানেজমেন্ট ও কনভার্শন:
- আগের দিনের ইনবাউন্ড লিড ফলোআপ করে আজকের কনভার্শনে পরিণত করা
- Re-Targeting কাস্টমারদের চিনে নিয়ে অফার বা ফলোআপ করা
- কাস্টমার প্রোফাইলিং অনুযায়ী বিক্রির সম্ভাব্যতা বিশ্লেষণ করা
- ই-কমার্স, ফুড/ফিশ বিজনেস অথবা কাস্টমার সার্ভিসে অভিজ্ঞদের অগ্রাধিকার
- Facebook Live, WhatsApp Business, Google Sheet ব্যবহারে দক্ষতা আবশ্যক
- চাপের মধ্যে কাজ করার মানসিকতা ও দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা
- পণ্য, বাজার, কাস্টমার মনের ভাষা বুঝে কনভার্ট করার দক্ষতা
- সময়মতো রিপোর্ট জমা দেওয়ার অভ্যাস ও ডেডলাইন মেইনটেইন করার প্রতিশ্রুতি
Job Other Benifits: - Salary Review: Yearly
- Festival Bonus: 1
Employment Status: Full Time
Job Work Place: Company Information: Gender: Male and Female can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: Customer Service/Call Centre