বিজনেস ডেভেলপমেন্ট অফিসার - টেন্ডার সেলস

Job Description

Title: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার - টেন্ডার সেলস

Company Name: Rural Services Foundation, An Initiative of RAHIMAFROOZ

Vacancy: 04

Age: 25 to 35 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Negotiable

Experience:

  • At least 1 year


Published: 2026-08-04

Application Deadline: 2026-09-03

Education:

Requirements:
  • At least 1 year


Skills Required:

Additional Requirements:
  • Age 25 to 35 years
  • Only Male

শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং/ বিবিএ পাশ।

অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট মার্কেটিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

দক্ষতা/ জ্ঞানঃ পরিকল্পনা, কৌশলগত চিন্তা, সময় ব্যবস্থাপনা,যান্তিক দক্ষতা, সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক যোগাযোগ, উপস্থাপনার দক্ষতা এবং কম্পিউটার এবং অনলাইন দক্ষতা ইত্যাদি।



Responsibilities & Context:

জব কনটেক্সট  

রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (RSF), রহিমআফরোজের প্রতিষ্ঠান (সামাজিক উদ্যোগ) হিসাবে সারা দেশে নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি, সৌরবিদ্যুৎ প্রযুক্তি এবং সংশ্লিষ্ট পণ্যের বিপণন ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং টেন্ডারভিত্তিক বিক্রয় কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, নতুন প্রকল্প ও ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান, ই-জিপি (e-GP) কার্যক্রম পরিচালনা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজনেস ডেভেলপমেন্ট অফিসার – টেন্ডার সেলস পদে সৎ, কর্মঠ, উদ্যমী, ফলাফলমুখী এবং যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।

চাকরির দায়িত্বসমূহ

১. বাৎসরিক বিক্রয় পরিকল্পনায় অংশগ্রহণ এবং এটিকে বাস্তবায়ন করা।

২. টেন্ডার বিজ্ঞপ্তি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং উপযুক্ত টেন্ডার বাছাই করে  সুপারভাইজারকে অংশগ্রহণের সুপারিশ প্রদান করা।

৩. বিভিন্ন সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত, জাতীয় ও আর্ন্তজাতিক এনজিও, বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহ এবং জনপ্রতিনিধি/ বিত্তশালী/ প্রবাসী ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন ক্ষেত্র প্রস্তুতের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা।

২.১) বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সম্ভাব্য গ্রাহক ও প্রকল্প চিহ্নিত করে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও নিয়মিত যোগাযোগ রক্ষা করা।

২.২) টেন্ডার প্রস্তুতের সময়  বা অন্যান্য কাজে প্রয়োজনীয় কারিগরি এবং অন্যান্য তথ্য ও ডকুমেন্টস সরবরাহ এবং সংরক্ষণ করা।

২.৩) যে সকল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে তার প্রয়োজনীয় তথ্য ভান্ডার প্রস্তুত, সরবরাহ ও সংরক্ষণ করা।

২.৪) ই-জিপি (e-GP) কার্যক্রম ও সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে তথ্য আপলোড ও ফলো-আপ করা।

৪. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেট সর্ম্পকে অবগত থাকা এবং রিনিউএবল এনার্জি সর্ম্পকিত প্রজেক্ট গ্রহণে বা উন্নয়নে প্রভাবিত করা

৫. টেন্ডার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখা।

৬. টেন্ডার জমাদান, খোলা ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা।

৭. কার্যাদেশ (Work Order) প্রাপ্তির পর তা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক কে প্রেরণ করা।

৮. নতুন নতুন প্রজেক্ট বা প্রোগ্রাম এর আওতায় আরও ব্যবসা সম্প্রসারণের জন্য তথ্য সংগ্রহ এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা।

৯. বাজার পরিস্থিতি, প্রতিযোগী প্রতিষ্ঠানের  কার্যক্রম ও মূল্য প্রবণতা বিশ্লেষণ করে তত্ত্বাবধায়ক এর নিকট তথ্য প্রদান করা।

১০. প্রতিষ্ঠানের  নীতিমালা, সরকারি বিধি-বিধান ও টেন্ডার সংক্রান্ত আইন-কানুন যথাযথভাবে অনুসরণ ও নিশ্চিত করা।

১১. ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত প্রজেক্ট ও টেন্ডার সংক্রান্ত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

১২. আরএসএফ ম্যানেজমেন্ট কর্তৃক আরোপিত প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন কাজ সম্পাদন করা।



Job Other Benifits:
    • বেতন আয়কর প্রদান করা হয়।

    • মোবাইল বিল।

    • বার্ষিক বেতন পুনঃবিবেচনা করা হয়।

    • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ইনসেন্টিভ প্রদানযোগ্য।  

    • বছরে দুইটি উৎসব বোনাস।

    • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ছুটি।

    • গ্রুপ লাইফ ইনস্যুরেন্স।

    • টিএ/ডিএ এবং অন্যান্য সুবিধা।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Only Male can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Marketing/Sales

Similar Jobs