Title: সেলস এক্সিকিউটিভ (লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি)
Company Name: Rural Services Foundation, An Initiative of RAHIMAFROOZ
Vacancy: 01
Age: 25 to 30 years
Job Location: Dhaka (Dhamrai)
Salary: Negotiable
Experience:
নূন্যতম স্নাতক পাশ, তবে কাজের দক্ষতা, নেতৃত্ব এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত শিথিলযোগ্য।
দক্ষতা/ জ্ঞানঃ
পরিকল্পনা, কৌশলগত চিন্তা, নেতৃত্ব, পণ্য উন্নয়ন, বিক্রয় ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেটিং,সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসায়িক যোগাযোগ, উপস্থাপনার দক্ষতা, এবং কম্পিউটার দক্ষতা ইত্যাদি।
জব কনটেক্সট :
রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (RSF), রহিমআফরোজের একটি সামাজিক উদ্যোগ, যা সারা দেশে রিটেইলার সেলস, ডিলার নেটওয়ার্ক ও টেন্ডার সেলসের মাধ্যমে রিনিউএবল এনার্জি পণ্য বিপণন ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে।
ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে RSF লিথিয়াম আয়ন ফসফেট (LiFePO4) ব্যাটারি ব্যবসা শুরু করেছে। এ খাতের বাজার উন্নয়ন, ডিলার ও গ্রাহক তৈরি, বিক্রয় কার্যক্রম পরিচালনা, বিক্রয়োত্তর সেবা নিশ্চিতকরণ এবং নির্ধারিত ব্যবসায়িক টার্গেট অনুযায়ী রাজস্ব ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ, সৎ, কর্মঠ ও ফলাফলমুখী জনবল নিয়োগ প্রদান করা হবে।
চাকরির দায়িত্বসমূহ :
প্রদানকৃত টার্গেট অর্জনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ/পরিকল্পনা গ্রহণ করা এবং টার্গেট অর্জন নিশ্চিত করা।
গ্রাহক ব্যবস্থাপনার মাধ্যমে নতুন চ্যানেলের বিকাশ বা উন্নয়ন নিশ্চিত করা। নতুন চ্যানেল, ব্যবসায়িক ধারণা এবং সামগ্রিক বিক্রয় ও বিপণন কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
গ্রাহকদের সাথে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা এবং সুসম্পর্ক বজায় রাখা।
বিভিন্ন কার্যকরী উপায়ে টার্গেট মার্কেটের সাথে সংযুক্ত থাকা পণ্যের চাহিদা বুঝে নতুন সুযোগ খুঁজে বের করা।
বিভিন্ন গ্রাহকদের নিকট হতে শতভাগ আদায় ও এ সর্ম্পকে সকল ধরনের হিসাব আপ টু ডেট রাখা এবং প্রতিবেদন তৈরি করা।
অটো ও অটোরিকশা চালকদের টার্গেট করে নিয়মিত ফিল্ড ভিজিট, মিটিং ও প্রেজেন্টেশনের মাধ্যমে LiFePO4 ব্যাটারির বাজার সম্প্রসারণ করা
চার্জিং স্টেশনভিত্তিক সাবস্ক্রিপশন মডেল প্রচার, বিক্রয় ও নির্ধারিত টার্গেট অর্জন, সাবস্ক্রিপশন ব্যবহার ও পারফরম্যান্স মনিটরিং নিশ্চিত করা।
স্থানীয় পার্টনারশিপ (গ্যারেজ, অটো স্ট্যান্ড, ইউনিয়ন/সমিতি) তৈরি করে দ্রুত গ্রাহক অনবোর্ডিং নিশ্চিত করা।
প্রমোশনাল ক্যাম্পেইন, রোডশো ও অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন পরিচালনার মাধ্যমে ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি করা
যথা সময়ে গ্রাহক সেবা (সরবরাহ, পণ্যের ব্যবহার বিধি, বিক্রয়োত্তর গ্রাহকসেবা) নিশ্চিত করা।
আরএসএফ ম্যানেজমেন্ট কর্তৃক আরোপিত প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন কাজ সম্পাদন করা।