Title: সহকারি ব্যবস্থাপক- সেলস এন্ড মার্কেটিং (এগ্রো)
Company Name: Rural Services Foundation, An Initiative of RAHIMAFROOZ
Vacancy: 01
Age: 30 to 45 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
দক্ষতা/ জ্ঞানঃ
অর্গানিক চাল ও FMCG পণ্যের বাজার, ডিস্ট্রিবিউশন ও বিক্রয় প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান, কাস্টমার কমিউনিকেশন, নেগোশিয়েশন ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিল,বাজার বিশ্লেষণ, সেলস রিপোর্টিং, ডাটা অ্যানালাইসিস ও টার্গেট ট্র্যাকিং জ্ঞান, টিমওয়ার্ক, সমস্যা সমাধান ও সময় ব্যবস্থাপনায় দক্ষতা এবং কম্পিউটার দক্ষতা ইত্যাদি।
জব কনটেক্সট :
রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (RSF), রহিমআফরোজের একটি সামাজিক উদ্যোগ, যা সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে রিনিউএবল এনার্জি পণ্য বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এগ্রো ব্যবসা খাতে প্রবেশ করা হয়েছে। এ প্রেক্ষাপটে, চালসহ বিভিন্ন কৃষিপণ্যের কার্যকর বিপণন, বাজার উন্নয়ন এবং শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দক্ষ, সৎ, কর্মঠ ও ফলাফলমুখী জনবল নিয়োগ প্রদান করা হবে।
চাকুরির ধরন : অস্থায়ী ; তবে সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনা পূর্বক এবং প্রতিষ্ঠানের প্রয়োজন মোতাবেক চাকরি স্থায়ীকরণ।
চাকরির দায়িত্বসমূহ :
কোম্পানির মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক চাল বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্যকর বিক্রয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি সম্প্রসারণ ও বিক্রয় প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে বাজার, ডিলার এবং সম্ভাব্য বিতরণ কেন্দ্র সনাক্ত করা।
ডিলার, ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং মূল্য, ডেলিভারি, স্টক বা অন্যান্য বাণিজ্যিক বিষয়ে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান করা।
গ্রাহক, ডিলার ও ট্রেড পার্টনারদের নিকট থেকে বাজার প্রতিক্রিয়া, অভিযোগ ও পরামর্শ সংগ্রহ করা এবং পণ্যের গুণগত মান, প্যাকেজিং ও সেবার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিভাগে অবহিত করা।
দৈনিক বিক্রয় কার্যক্রম, বাজার চাহিদা, স্টক মুভমেন্ট, অর্ডার প্রসেসিং ও ডেলিভারি কার্যক্রম মনিটর করা, যাতে পণ্যের প্রাপ্যতা ও সময়মতো সরবরাহ নিশ্চিত হয়।
ব্র্যান্ডের বাজার উপস্থিতি জোরদার করতে পরিকল্পনা অনুযায়ী ট্রেড প্রোমোশন, ডিসপ্লে, ব্র্যান্ডিং ও মার্চেন্ডাইজিং কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের মধ্যে সেলস রিপোর্ট, বাজার বিশ্লেষণ, টার্গেট বনাম অর্জন প্রতিবেদন এবং পারফরম্যান্স বিশ্লেষণ প্রস্তুত ও দাখিল করা।
মাঠ পর্যায়ে কোম্পানির নীতিমালা, নির্দেশিকা ও ব্যবসায়িক নৈতিকতার যথাযথ অনুসরণ নিশ্চিত করা এবং বাজারে কোম্পানির সুনাম ও ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করা।
প্রতিযোগী প্রতিষ্ঠানের মূল্য, প্যাকেজিং, প্রোমোশনাল অফার ও বাজার কৌশল নিয়মিত পর্যবেক্ষণ করা এবং কার্যকর প্রতিযোগিতামূলক বিক্রয় কৌশল প্রস্তাব ও বাস্তবায়ন করা।
নতুন চাল পণ্যের বাজারজাতকরণ, প্রোমোশনাল ক্যাম্পেইন ও বিশেষ অফারসমূহ ফিল্ড পর্যায়ে পরিকল্পনা, সমন্বয় ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
আরএসএফ ম্যানেজমেন্ট কর্তৃক আরোপিত প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন কাজ সম্পাদন করা।