Title: প্রধান ঋণ কর্মকর্তা
Company Name: Rural Development Sangstha (RDS)
Vacancy: --
Age: 40 to 50 years
Job Location: Sherpur
Salary: Negotiable
Experience:
স্নাতকোত্তর/ এমবিএ (হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তরদের অগ্রাধীকার দেয়া হবে)
প্রর্থীকে পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে ৫০ টি শাখা পরিচালনার ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে এবং বেতন আলোচনা স্বাপেক্ষ।
অধীক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথীল যোগ্য
কম্পিউটারে (MS Word, Excel & Internet Browsing) এ কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মোটর সাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মাসিক কর্মপরিকল্পনা ও রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে।
রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) একটি জাতীয় পর্যায়ের বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের কাজ করে আসছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর -00193-00028-00374, এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিয়োগ ও প্যানেল তৈরী করার লক্ষ্যে আগ্রহী, কর্মঠ, বুদ্ধিদীপ্ত ও অধুমপায়ী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা পুরুষ প্রার্থীদের নিকট থেকে উল্লেখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Job Description/Responsibilities:
শাখার সার্বিক মনিটরিং, তদারকি ঋণ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান এবং শাখা পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
কমপক্ষে ৫০ থেকে ১০০ টি শাখার প্রায় ২০০ থেকে ৩০০ কোটি টাকার ঋণের স্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও ঋণ কার্যক্রমে নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
ঋণ কার্যক্রম সম্প্রসারণ, বকেয়া নিয়ন্ত্রন ও কর্মী/কর্মকর্তাদের সততার ভিত্তিতে পরিচালনার উপযুক্ততা থাকতে হবে।
মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার-মাইক্রোফিন ৩৬০,এমএস ওয়ার্ড অফিস, পাওয়ার পয়েন্ট প্রস্তুত ও প্রদর্শন কাজে দক্ষতা থাকতে হবে।
বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় যোগাযোগের ও রিপোর্ট প্রণয়নের উপযুক্ত দক্ষতা থাকতে হবে।
বাৎসরিক পরিকল্পনা মোতাবেক প্রণীত লক্ষ্যমাত্রা ৯৫ থেকে ১০০% অর্জন করতে হবে।
সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা ও প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করা। কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রতিবেদন প্রস্ততকরণ এবং তা যথাযথ কর্তৃপক্ষকে দাখিল করা।
শাখার কার্যক্রম, নিয়ম-নীতি, সঞ্চয় ও ঋণ কার্যক্রমের ম্যানুয়েল মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তার তদারকি করা এবং নতুন কর্মপরিকল্পনা ও কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
ঋণ কার্যক্রমে সবল ও দুর্বল দিক চিহ্নিত করা। ফলাফল অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
বকেয়ার কারন উদঘাটন করা এবং মাঠ পর্যায়ে উদ্ভুত সমস্যা নিরসন ও মাঠ পর্যায়ের কাজ-কর্ম উন্নয়নের জন্য শাখা পর্যায়ে সহযোগিতা করা।
নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা।
শাখার সকল নথি-পত্র তদারকি করা।
প্রধান কার্যালয়ের ম্যানুয়ালের সার্কুলার যথাযথভাবে পরিপালন ও বাস্তবয়ন নিশ্চিত করা।
চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এবং উক্ত পদের জন্য বাৎসরিক 3 টি উৎসব ভাতা, ইনসেন্টিভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অসুস্থতা ও অর্জিত ছুটির বিপরীতে ভাতা, কল্যাণ তহবিল সুবিধা ও সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা প্রদান করা হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।