Title: কাস্টমার সাপোর্ট অফিসার
Company Name: River Fish
Vacancy: 4
Age: 20 to 40 years
Job Location: Dhaka
Salary: Tk. 15000 - 20000 (Monthly)
Experience:
📍 কর্মস্থল: দক্ষিণ বাড্ডা, ঢাকা (পুলিশ প্লাজা সংলগ্ন)
🕒 চাকরির ধরন: ফুল-টাইম (অফিসে কাজ)
💼 অভিজ্ঞতা: ১-৫ বছর
বিশেষ দ্রষ্টব্য:
আমরা সকল যোগ্য প্রার্থীর আবেদনকে স্বাগত জানাই। কর্মক্ষেত্রে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সনাতনী (হিন্দু), বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। তবে নিয়োগ সম্পূর্ণভাবে যোগ্যতা, দক্ষতা ও কাজের উপযুক্ততার ভিত্তিতে প্রদান করা হবে।
আমাদের প্রত্যাশা:
✅ কম্পিউটারে 'অভ্র' (Avro) কীবোর্ড ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে বাংলা টাইপিংয়ে দক্ষ হতে হবে।
✅ শুদ্ধ বানানে বাংলা লেখার সক্ষমতা থাকতে হবে।
✅ ফেসবুক পেইজ মডারেশন, কাস্টমার সাপোর্ট বা ই-কমার্স / এফ-কমার্স খাতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
✅ কাস্টমারদের সাথে ধৈর্য, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যোগাযোগ করার মানসিকতা থাকতে হবে।
✅ বয়স: ২২-৪০ বছর।
দায়িত্বসমূহ
🔹 ফেসবুক পেইজের ইনবক্স ও কমেন্টের দ্রুত এবং সঠিক উত্তর প্রদান।
🔹 কাস্টমারদের অর্ডার কনফার্ম করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান।
🔹 কাস্টমারের বিভিন্ন সমস্যা সমাধান ও কার্যকর কাস্টমার ম্যানেজমেন্ট।
🔹 প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদান।
🔹 শুদ্ধ বাংলায় টাইপ করে কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা।
অতিরিক্ত সুবিধা
✔ বার্ষিক বেতন পর্যালোচনা (Salary Review)
✔ বছরে ২টি উৎসব বোনাস