Title: এগ্রিকালচার প্রজেক্ট ইনচার্জ
Company Name: Razdhani Super Service Ltd.
Vacancy: --
Age: 35 to 45 years
Job Location: Tangail (Sakhipur)
Salary: Negotiable
Experience:
কৃষি ডিপ্লোমাকারী আবেদনকারী গণ প্রাধান্য পাবেন
কৃষি/লাইভস্টক/ফার্ম ম্যানেজমেন্টে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
কমপক্ষে ৩–৫ বছরের অভিজ্ঞতা (অগ্রাধিকারযোগ্য)
কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে
সততা, দায়িত্বশীলতা ও মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা
একটি মধ্যম মানের সমন্বিত কৃষি প্রজেক্টের জন্য একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রজেক্ট ইনচার্জ নিয়োগ দেওয়া হবে। প্রজেক্টের অভ্যন্তরে আম বাগান, লেবু বাগান, কলা বাগান, পেঁপে বাগান ও অন্যান্য বাগান আছে। এছাড়া গরুর খামার, ছাগলের খামার এবং পুকুর(মাছের পুকুর ছোট আকারে) ইত্যাদি রয়েছে।
🔧 দায়িত্বসমূহ:
সম্পূর্ণ কৃষি প্রজেক্টের সার্বিক তদারকি করা
কর্মচারীদের কাজ বণ্টন ও মনিটরিং করা
বাগান ও খামারের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা
রোগবালাই বা জরুরি সমস্যায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় উপকরণ ব্যবস্থা করা
মালিকপক্ষকে নিয়মিত রিপোর্ট প্রদান করা