Title: কৃষি ও খামার ব্যবস্থাপক / তত্ত্বাবধায়ক (Farm Manager)
Company Name: M/S JH BROTHERS
Vacancy: --
Age: At least 20 years
Job Location: Chattogram
Salary: Negotiable
Experience:
Published: 2026-07-05
Application Deadline: 2026-07-15
Education:
Requirements:
Skills Required:
Additional Requirements:
একটি আধুনিক কৃষি ও খামারভিত্তিক প্রতিষ্ঠানের জন্য সৎ, দক্ষ, পরিশ্রমী ও অভিজ্ঞ একজন ব্যবস্থাপক/তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হবে।
যিনি প্রতিষ্ঠানের কৃষি, মৎস্য ও গবাদিপশু খামারের সার্বিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পরিচালনা করতে পারবেন, শুধুমাত্র তাঁরাই আবেদন করবেন।
📍 কর্মস্থল
চট্টগ্রাম শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।
প্রতিষ্ঠানে রয়েছে—
প্রায় ৩০–৩৫ বিঘা উঁচু-নিচু ও সমতল জমি।
২টি পুকুর।
বিদ্যুৎ, যানবাহন চলাচলসহ সকল প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।
✅ শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
এর চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।
✅ প্রয়োজনীয় অভিজ্ঞতা
১. গরু, ছাগল, হাঁস, মুরগি ও অন্যান্য গবাদিপশু পালন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. কৃষি কাজ, শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফসল চাষাবাদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. মাছ চাষ সম্পর্কে অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
৪. কৃষি বা খামার উন্নয়নে নতুন ও কার্যকর কোনো দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে বিশেষ সুযোগ প্রদান করা হবে।
৫. আবেদনকারীকে নিজ হাতে মাঠে নেমে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পুরো খামারের দায়িত্ব গ্রহণে সক্ষম হতে হবে।
✅ ব্যক্তিগত যোগ্যতা
সৎ, বিশ্বস্ত ও দায়িত্বশীল হতে হবে।
পরিশ্রমী ও কর্মঠ হতে হবে।
দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী হতে হবে।
🎯 বিশেষ শর্ত
শুধুমাত্র পরিবারসহ থাকা প্রার্থীদেরই নিয়োগ দেওয়া হবে।
পরিবার ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারীর একজন অভিভাবক/গ্যারান্টর (Guardian/Reference) থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
✔️ আলোচনা সাপেক্ষে সম্মানজনক বেতন।
✔️ পরিবারসহ থাকার সম্পূর্ণ ব্যবস্থা।
✔️ প্রয়োজনে খাবারের ব্যবস্থা।
✔️ প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্পূর্ণভাবে প্রথম পক্ষ (মালিকপক্ষ) বহন করবে।
✔️ খামারের উন্নয়ন ও লাভজনক পরিচালনার ভিত্তিতে মোট লাভের ৫% থেকে ১০% পর্যন্ত আকর্ষণীয় কমিশন প্রদান করা হবে।
✔️ দক্ষতা, সততা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করা হবে।