Title: স্পেশালিস্ট ফিজিশিয়ান (শিশুরোগ)
Company Name: Padakhep Manabik Unnayan Kendra
Vacancy: 1
Age: At most 45 years
Job Location: Netrokona
Salary: Tk. 56525 (Monthly)
Experience:
এমবিবিএস/ ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক ডিগ্রিধারী হতে হবে।
শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতাঃ
শিশুরোগ সম্পর্কিত যে কোন ধরনের ইমার্জেন্সিতে উপস্থিত থাকা ও ম্যানেজ করার মানসিকতা থাকতে হবে ।
আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল/কর্মএলাকা: নেত্রকোণা পৌরসভা, নেত্রকোণা
চাকুরির ধরন ও মেয়াদ: প্রকল্প/চুক্তভিত্তিক ও প্রকল্পের চলমান মেয়াদ জুন, ২০২৫ পর্যন্ত। যা সন্তোষজনক কার্য সম্পাদনের আলোকে দাতা সংস্থা হতে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হতে পারে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহায়তায় নেত্রকোণা পৌর-এলকায় অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “Urban Primary Health Care Services Delivery Project-II (UPHCSDP-II)” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদকালের জন্যে “স্পেশালিস্ট ফিজিশিয়ান (শিশুরোগ)” পদে ১ জন কর্মী নিয়োগের লক্ষ্যে শিশুরোগ সম্পর্কিত কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।
স্পেশালিস্ট ফিজিশিয়ান (শিশুরোগ) পদের দায়িত্বসমূহঃ
ইনডোর এবং আউটডোর রোগীদের বিভিন্ন সমস্যা সমূহের সু-চিকিৎসা নিশ্চিত করা।
নিয়ম, মান এবং প্রোটোকল অনুযায়ী পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করতে সহযোগিতা করা।
শিশুদের শ্বাসকষ্ট জনিত সমস্যার সুচিৎসা নিশ্চিত করা।
জম্মগত ভাবে কম ওজনের শিশুদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করা।
নবজাতকের জন্ডিস এর সুচিকিৎসা করা।
প্রি-ম্যাচিউর বেবি ম্যানেজমেন্ট (ইনকিউবেটর)
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।
বছরে দু`টি উৎসব ভাতা এবং প্রকল্পের বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন।