ক্লিনিক ম্যানেজার

Job Description

Title: ক্লিনিক ম্যানেজার

Company Name: Padakhep Manabik Unnayan Kendra

Vacancy: 1

Age: At most 45 years

Job Location: Cox`s Bazar

Salary: Tk. 46450 (Monthly)

Experience:

Published: 2024-12-19

Application Deadline: 2024-12-30

Education:

  • এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। আল্ট্রাসনোগ্রাম এ পারদর্শী প্রার্থীগণ আগ্রাধিকার পাবে। স্বাস্থ্য ব্যবস্থাপনা/সমন্বয়/তত্ত্বাবধান কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



Requirements:

Skills Required: Fluent in written and spoken Bengali-English.

Additional Requirements:
  • Age At most 45 years

প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

অন্যান্য যোগ্যতাঃ

  • কম্পিউটারে MS Word, Excel, Power Point এর কাজ জানা আবশ্যক।

  • বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখায় পারদর্শী হতে হবে।

  • আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

  • শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে।



Responsibilities & Context:
  • চাকুরির ধরন ও মেয়াদ: প্রকল্প/চুক্তভিত্তিক ও প্রকল্পের চলমান মেয়াদ জুন, ২০২৫ পর্যন্ত। যা সন্তোষজনক কার্য সম্পাদনের আলোকে দাতা সংস্থা হতে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হতে পারে।

  • বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা।

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহায়তায় কক্সবাজার পৌর-এলকায় অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “Urban Primary Health Care Services Delivery Project-II (UPHCSDP-II)” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদকালের জন্যে “ক্লিনিক ম্যানেজার” পদে ১ জন কর্মী নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনা/সমন্বয়/তত্ত্বাবধান কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।

ক্লিনিক ম্যানেজার পদের দায়িত্বসমূহঃ

  • সেন্টারের সামগ্রিক ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ এবং কর্মীদের কাজ তদারকি করা এবং অনসাইট প্রযুক্তিগত সহায়তা প্রদান (হাতে কলমে প্রশিক্ষণ) নিশ্চিত করা

  • ক্লিনিকের ব্যবস্থাপনায় কমিউনিটিকে সম্পৃক্ত করা এবং সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা

  • ক্লায়েন্টদের মানসম্মত সেবা প্রদানের জন্য QA (কোয়ালিটি অ্যাসুরেন্স) সিস্টেম তৈরি ও প্রবর্তনে সহায়তা করা।

  • অন্যান্য সমস্ত সিস্টেম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করা, যেমনঃ কর্মী ব্যবস্থাপনা, লজিস্টিক ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি

  • সেন্টার সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রজেক্ট ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করা।

  • অন্যান্য সেবা প্রদানকারীদের সাথে সমন্বয় করে কার্যকর সংযোগ এবং রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করা।

  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।



Job Other Benifits:
    • এছাড়া বছরে দু`টি উৎসব ভাতা এবং প্রকল্পের বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Healthcare/Medical

Similar Jobs