Title: এসিসটেন্ট প্রোগ্রাম অর্গানাইজার (সহকারী শাখা ব্যবস্থাপক)
Company Name: Integrated Development Foundation (IDF)
Vacancy: 50
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 22000 (Monthly)
Experience:
শাখা ব্যবস্থাপককে সার্বিক শাখা পরিচালনায় সহায়তা করা এবং প্রয়োজনবোধে তাঁর অনুপস্থিতিতে শাখার দৈনন্দিন কার্যক্রম তদারকি করা।
শাখার সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পরিচালনায় সহযোগিতা করা।
দৈনিক Cash Book, Ledger, Day Book Posting, Bank Reconciliation এবং MIS/AIS-সংক্রান্ত রিপোর্ট যথাযথভাবে প্রস্তুত, যাচাই ও সংরক্ষণ করা।
মাসিক (POMIS 1–4 ও AIS 1–4) রিপোর্ট প্রিন্ট, সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রধান কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা করা।
মাঠকর্মীদের কাছ থেকে সংগ্রহীত অর্থ গ্রহণ, ব্যাংকে জমা/উত্তোলন, ঋণ বিতরণ এবং সদস্য নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা।
শাখার দৈনিক লেনদেন, হিসাব সংরক্ষণ এবং Day End কার্যক্রম সময়মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত নিশ্চিত করা।
শাখার নথিপত্র, রেজিস্টার এবং আর্থিক তথ্যের সঠিকতা, গোপনীয়তা ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা।
প্রতিষ্ঠানের নীতিমালা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কমপ্লায়েন্স অনুসরণ করে দায়িত্ব পালন করা।
শাখা ব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী অর্পিত অন্যান্য প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা।
প্রশিক্ষনকাল ৬ (ছয়) মাস।
স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হয়।
অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃজনিত ছুটি, পিতৃজনিত ছুটি, অসুস্থতা ছুটি রয়েছে।
ব্রাঞ্চ পর্যায়ে আবাসিকে থাকার ব্যবস্থা রয়েছে।
বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে জ্বালানী ভাতা এবং যানবাহন রক্ষনাবেক্ষনের ভাতা প্রাপ্য হবেন। এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারীকে অগ্রাধীকার দেওয়া হবে।
সংস্থার নিয়ম মোতাবেক মোটর সাইকেল ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।
মোটরসাইকেল চালানো জানা আবশ্যক।