Title: হাব ম্যানেজার (Hub Manager)
Company Name: Takeway Courier
Vacancy: --
Age: At least 20 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পাশ।
অভিজ্ঞতা: কুরিয়ার, লজিস্টিকস বা ই-কমার্স সেক্টরে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (তবে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে)।
অন্যান্য দক্ষতা:
বেসিক কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ ব্যবহারের দক্ষতা (Excel ও ইমেইল জানা বাধ্যতামূলক)।
নেতৃত্বের গুণাবলী এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
নিজস্ব মোটরসাইকেল বা সাইকেল থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
টেকওয়ে কুরিয়ার (Takeway Courier) সারা বাংলাদেশে অত্যন্ত দ্রুততার সাথে আমাদের ক্রমবর্ধমান কার্যক্রম পরিচালনার জন্য দেশব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক গতিশীল এবং পরিশ্রমী 'হাব ম্যানেজার' নিয়োগ দেওয়া হবে।
দায়িত্বসমূহ:
সংশ্লিষ্ট হাবের প্রতিদিনের পার্সেল রিসিভ, সর্টিং (বাছাইকরণ) এবং ডেলিভারি কার্যক্রম সঠিকভাবে তদারকি করা।
ডেলিভারি রাইডার ও রানারদের কাজের শিডিউল তৈরি করা এবং তাদের পারফরম্যান্স মনিটর করা।
কাস্টমার এবং মার্চেন্টদের যেকোনো সমস্যার দ্রুত ও পেশাদার সমাধান নিশ্চিত করা।
হাবে আসা পার্সেল এবং ক্যাশ কালেকশনের সঠিক হিসাব প্রতিদিন প্রধান কার্যালয়ে পাঠানো।
হাবের নিরাপত্তা এবং ইনভেন্টরি (পণ্যের স্টক) নিখুঁতভাবে বজায় রাখা।