Title: Field Officer - RupaliCash
Company Name: Mab Telecom
Vacancy: 300
Age: 18 to 30 years
Job Location: Dhaka (Savar, Savar city)
Salary: Tk. 10000 - 12000 (Monthly)
Experience:
Published: 2026-06-20
Application Deadline: 2026-07-20
Education:
রূপালী ব্যাংক পিএলসি-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালীক্যাশ-এর এজেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ, মার্চেন্ট সংগ্রহ এবং ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে সাভার ও পার্শ্ববর্তী এলাকায় কাজ করার জন্য উদ্যমী, কর্মঠ এবং লক্ষ্যভিত্তিক ফিল্ড অফিসার নিয়োগ করা হবে।
দায়িত্ব ও কর্তব্য:
নতুন রূপালীক্যাশ এজেন্ট ও মার্চেন্ট সংগ্রহ এবং নিবন্ধন করা।
এজেন্ট ও মার্চেন্টদের সাথে নিয়মিত যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা।
মাঠ পর্যায়ে বাজার পরিদর্শন ও সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা।
রূপালীক্যাশ সেবার প্রচার, প্রসার এবং ব্যবহার বৃদ্ধি করা।
নির্ধারিত বিক্রয় ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা।
এজেন্টদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
নিয়মিত কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়া।
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি:
ম্যাব টেলিকম রূপালী ব্যাংক পিএলসি-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালীক্যাশ-এর একটি অনুমোদিত ডিস্ট্রিবিউটর। প্রতিষ্ঠানটি সাভার ও পার্শ্ববর্তী এলাকায় এজেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল আর্থিক সেবা প্রচার এবং গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করছে।