Job Description
Title: গ্রাউন্ড সাপোর্ট অফিসার
Company Name: Ejogajog Limited
Vacancy: --
Age: At least 22 years
Job Location: Dhaka, Gazipur, Narayanganj
Salary: --
Experience:
Published: 2026-09-13
Application Deadline: 2026-09-30
Education: - এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
Requirements: Skills Required: Additional Requirements: যোগ্যতা ও প্রয়োজনীয় বিষয়াবলী:
- পরিবহন, লজিস্টিকস, ফ্লীট বা ফিল্ড অপারেশনে ২–৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- যোগাযোগ, সমন্বয় এবং ফলো-আপ করার চমৎকার দক্ষতা থাকতে হবে।
- ফিল্ডে (মাঠপর্যায়ে) স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং সাধারণ এক্সেল/গুগল শিট ব্যবহারে স্বাচ্ছন্দ্য হতে হবে।
- গ্রাহকের ট্রিপের চাহিদা ও সময়সূচী অনুযায়ী কাজ করতে ইচ্ছুক হতে হবে।
Responsibilities & Context: প্রতিষ্ঠান: ইযোগাযোগ লিমিটেড (জিম / GIM)
কর্মস্থল: ঢাকা / গাজীপুর / নারায়ণগঞ্জ
রিপোর্টিং টু: হেড অব পার্টনার ম্যানেজমেন্ট
বেতন: অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে
জিম / GIM সম্পর্কে:
ইযোগাযোগ লিমিটেড (জিম / GIM) আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বাংলাদেশে ব্যবসার জন্য অভ্যন্তরীণ পরিবহন ও লজিস্টিকস সেবা প্রদান করে থাকে।
জব সামারি (পদের বিবরণ):
গ্রাহকদের পণ্য লোডিং ও আনলোডিং পয়েন্টে সরাসরি উপস্থিত থেকে ট্রিপ পরিচালনা এবং পণ্য পরিবহন সেবা নির্বিঘ্ন রাখার জন্য জিম / GIM দক্ষ "গ্রাউন্ড সাপোর্ট অফিসার" খুঁজছে।
বিশেষ দ্রষ্টব্য:
এটি একটি সম্পূর্ণ ফিল্ড-ভিত্তিক এবং ট্রিপ-নির্ভর চাকরি। এতে কোনো নির্দিষ্ট অফিস, নির্দিষ্ট কর্মঘণ্টা বা নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি নেই। দায়িত্বপ্রাপ্ত গ্রাহকদের ট্রিপ এবং কাজের চাহিদার ওপর কাজের সময়সূচী নির্ভর করবে।
প্রধান দায়িত্বসমূহ:
- সময়মতো ট্রাক বরাদ্দ ও ট্রিপ সফলভাবে সম্পূর্ণ করার জন্য গ্রাহক, পরিবহন পার্টনার, ড্রাইভার এবং হেলপারদের সাথে সমন্বয় করা।
- জিম / GIM এবং গ্রাহকের দিকনির্দেশনা অনুযায়ী সঠিকভাবে পণ্য লোডিং ও আনলোডিং নিশ্চিত করা।
- চালান এবং ট্রিপ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, যাচাই ও সংগ্রহ করা।
- ট্রাক ছাড়ার আগেই প্রয়োজনীয় সকল কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত আছে কি না তা নিশ্চিত করা।
- পণ্য আনলোডিং এবং ট্রিপ শেষ হওয়া পর্যন্ত ড্রাইভার ও হেলপারদের সাথে সার্বিক যোগাযোগ রাখা।
- গ্রাহক, পরিবহন পার্টনার, ড্রাইভার এবং অন্যান্য পক্ষের মধ্যকার যেকোনো অন-গ্রাউন্ড পরিচালনগত সমস্যা সমাধান করা।
- মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং এক্সেল/গুগল শিটের মাধ্যমে ট্রিপের তথ্য নিয়মিত আপডেট ও সংরক্ষণ করা।
- জিম / GIM এবং গ্রাহকের সকল নিয়মকানুন ও শর্তাবলী মেনে চলা।
Job Other Benifits: Employment Status: Full Time
Job Work Place: Company Information: Gender: Both Male and Female can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: Supply Chain/ Procurement