Title: জেলা/অঞ্চল ভিত্তিক উন্নয়ন কর্মকর্তা
Company Name: Delta Life Insurance Company Limited
Vacancy: --
Age: Na
Job Location: Bogura, Chandpur, Cox`s Bazar, Dhaka, Gaibandha, Jamalpur, Joypurhat, Lalmonirhat, Mymensingh, Naogaon, Narsingdi, Panchagarh, Rangpur, Sherpur
Salary: --
Experience:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি
যোগ্যতা:
জীবন বীমা খাতে বিপণনে অভিজ্ঞ ও দক্ষ
সংগঠন গঠনে দক্ষতা ও নেতৃত্বদানের যোগ্যতা থাকতে হবে
চমৎকার যোগাযোগ দক্ষতা এবং সংগঠন পরিচালনার সক্ষমতা থাকতে হবে
অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বাংলাদেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ১৯৮৬ সাল থেকে সুনামের সাথে বীমা ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের বীমা খাতে অবদান রেখে চলেছে। এই গৌরবময় সাফল্যের যাত্রাকে অব্যাহত রাখতে ডেল্টা লাইফের একক বীমা উন্নয়ন প্রশাসন বিভাগ, কেন্দ্রীয় কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে জেলা/অঞ্চল ভিত্তিক উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। যারা পরিশ্রম ও মেধার সমন্বয়ে বীমা পেশায় সফল হতে চান তাদেরকে নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে-
কর্মস্থল: ঢাকা, নরসিংদী, বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, ময়মনসিংহ শেরপুর, জামালপুর, রংপুর, চাঁদপুর ও কক্সবাজার অঞ্চল।
দায়িত্বসমূহ:
দক্ষ বিক্রয় সংগঠন (টিম) গঠন ও পরিচালনা করা
জীবন বীমা পণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা
নতুন গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা
নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা
বাজার পরিস্থিতি বিশ্লেষণ ও নিয়মিত রিপোর্ট প্রদান করা
বেতন ও সুবিধাদি:
আইডিআরএ/কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন/ভাতা
কর্মদক্ষতা অনুযায়ী বছর শেষে ইনসেন্টিভ
পেশাগত প্রশিক্ষণের সুযোগ
ক্যারিয়ার উন্নয়নের চমৎকার সম্ভাবনা