Title: টেকনিক্যাল অফিসার (CYL/GDIP)- এফআইভিডিবি স্পনসরশিপ প্রোগ্রাম
Company Name: Friends in Village Development Bangladesh (FIVDB)
Vacancy: 1
Age: At least 28 years
Job Location: Sunamganj (Dowarabazar)
Salary: Tk. 50000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর হলে অগ্রাধিকার দেওয়া হবে।
শিশু সুরক্ষা, জেন্ডার, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, শিশু ও যুব উন্নয়ন বা কমিউনিটি উন্নয়ন প্রকল্পে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। শিশু ও যুব সংগঠনের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে ধারণা
জেন্ডার সমতা ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি সম্পর্কে জ্ঞান
প্রশিক্ষণ পরিচালনা ও দল পরিচালনার দক্ষতা
সরকারি ও স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় করার সক্ষমতা
প্রতিবেদন প্রস্তুত ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা
যোগাযোগ, উপস্থাপনা এবং সমস্যা সমাধানের দক্ষতা
চাপের মধ্যে কাজ করার সক্ষমতা
মাঠ পর্যায়ে কাজের আগ্রহ এবং নিয়মিত ভ্রমণের মানসিকতা
জব কনটেক্সট:
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ অংশীদারিত্বে “স্পনসরশিপ প্রোগ্রাম” প্রকল্পের কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে । বিশেষ করে শিশু সুরক্ষা, শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজে একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য ।
কাজের সংক্ষিপ্ত বিবরণ:
টেকনিক্যাল অফিসার (GDIP ও CYL) প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা, শিশু ও যুবদের অংশগ্রহণ, জেন্ডার সমতা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি এবং যুব নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি করবেন। তিনি শিশু ও যুব সংগঠন শক্তিশালীকরণ, প্রশিক্ষণ পরিচালনা, সরকারি ও স্থানীয় অংশীজনের সাথে সমন্বয়, কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ এবং সেফগার্ডিং নীতিমালা অনুসরণে দায়িত্ব পালন করবেন।
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
পরিকল্পনা ও বাস্তবায়ন:
মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করা।
প্রকল্পের কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা ও মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করা।
কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি এবং শিশু ও যুব প্ল্যাটফর্মের কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করা।
শিশু ও যুব সংগঠন শক্তিশালীকরণ:
শিশু ও যুব সংগঠন গঠন, পরিচালনা ও শক্তিশালীকরণে সহায়তা করা।
সংগঠনগুলোর নিয়মিত সভায় অংশগ্রহণ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা।
শিশু ও যুবদের নেতৃত্ব, অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে উৎসাহিত করা।
প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি:
শিশু, যুব, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি প্রতিনিধিদের প্রশিক্ষণ, কর্মশালা ও ওরিয়েন্টেশন আয়োজন ও পরিচালনা করা।
প্রশিক্ষণের চাহিদা নির্ধারণ এবং প্রয়োজন অনুযায়ী কোচিং ও মেন্টরিং প্রদান করা।
প্রশিক্ষণের প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করা।
সমন্বয় ও যোগাযোগ:
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি এবং অন্যান্য অংশীজনের সাথে সমন্বয় বজায় রাখা।
বিভিন্ন সমন্বয় সভা, কমিটি ও নেটওয়ার্কে প্রকল্পের প্রতিনিধিত্ব করা।
পর্যবেক্ষণ ও গুণগত মান নিশ্চিতকরণ:
নিয়মিত মাঠ পরিদর্শন করে কার্যক্রমের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করা।
সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
সফল উদ্যোগ, ভালো চর্চা এবং শিক্ষণীয় বিষয় নথিভুক্ত করা।
প্রতিবেদন ও ডকুমেন্টেশন:
মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ও কার্যক্রমভিত্তিক প্রতিবেদন প্রস্তুত করা।
কেস স্টাডি, সফলতার গল্প এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করা।
শিশু ও যুব সংগঠনের তথ্য হালনাগাদ রাখা এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা।
কমিউনিটি সচেতনতা:
শিশু অধিকার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, এবং যুব নেতৃত্ব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে নেতৃত্ব প্রদান করা।
প্রয়োজন অনুযায়ী ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারকে সরকারি সেবার সাথে সংযুক্ত করতে সহায়তা করা।
সেফগার্ডিং ও ঝুঁকি ব্যবস্থাপনা:
সংস্থার Safeguarding, Child Protection, PSHEA এবং আচরণবিধি (Code of Conduct) অনুসরণ করা।
শিশুদের সম্পৃক্ত সকল কার্যক্রমের আগে ঝুঁকি মূল্যায়ন (Risk Assessment) করা।
যেকোনো সেফগার্ডিং বা শিশু সুরক্ষা সংক্রান্ত ঘটনা যথাযথভাবে রিপোর্ট করা।
প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করা।
অন্যান্য দায়িত্ব:
কর্মসময়ের প্রায় ৮০% মাঠ পর্যায়ে কাজ করা।
নারী, পুরুষ, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা।
প্রকল্প ব্যবস্থাপক বা সংস্থা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।