Title: প্রোগ্রাম ম্যানেজার
Company Name: Christian Service Society (CSS)
Vacancy: 01
Age: At least 45 years
Job Location: Gopalganj, Khulna
Salary: Negotiable
Experience:
স্নাতক/ স্নাতকোত্তর
এমআরএ সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক বা কো-অর্ডিনেটর বা জেনারেল ম্যানেজার বা সমমান পদে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
কমপক্ষে ৯০ কোটি থেকে ১০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনা করার দক্ষতা থাকতে হবে ।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে।
নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
মাইক্রোফাইন্যান্স এর উপর প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
প্রার্থীর মোটর সাইকেল এবং মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে ।
প্রার্থীর বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে ।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে ।
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা| ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স (এমএফপি) প্রোগ্রামের জন্য প্রোগ্রাম ম্যানেজার (পিএম) নিয়োজিত হবেন।
Job Responsibilities:
নতুন ব্রাঞ্চ খোলার ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে পরিচালকের নিকট রিপোর্ট প্রদান করা।
কর্মীদের কর্ম দায়িত্ব নির্ধারণ ও সংস্থার কার্যক্রম ও নীতি নির্ধারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা।
মাসিক অগ্রিম ভ্রমণসূচি প্রণয়ন এবং ১০-১৫ দিন মাঠ পরিদর্শন ও মনিটরিং করা। অগ্রাধিকার ভিত্তিতে খেলাপি ও ঘাটতি ব্রাঞ্চসমূহ আরএম/জেডএম এর সাথে পরিদর্শন করা।
মাঠ পরিদর্শণের উপর পর্যবেক্ষণ ও মনিটরিং, কাজের গতি-প্রকৃতি, লক্ষ্যমাত্রা অর্জন, কর্মীদের কর্ম-দক্ষতার মান মূল্যায়ন ইত্যাদি বিষয়ক প্রতিবেদন পরিচালক বরাবরে প্রেরণ করা।
আরএম/জেডএম প্রদত্ত মাসিক প্রতিবেদন যাচাই ও মন্তব্যসহ প্রতিবেদনের সারসংক্ষেপ পরিচালক ববাবরে প্রেরণ করা।
সকল প্রকার সার্কুলার তৈরি অন্যান্য ফরম ও চেকলিস্ট প্রয়োজন অনুসারে সংশোধন ও সংযোজন করা।
কর্মী নিয়োগ, বদলি, পদোন্নতি, পদাবনতি ইত্যাদি বিষয়ে পরিচালকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।
ব্রাঞ্চ/অঞ্চল/জোনসমূহের প্রশাসনিক কার্যাবলী সম্পাদন ও সমন্বয়ের দায়িত্ব পালন করা
প্রধান কার্যালয়ে সংরক্ষিত প্রতিবেদন, এমআইএসসমূহ স্টাডি করে ষান্মাসিক পরিকল্পনা অনুযায়ী কর্মএলাকা পরিদর্শন করা।
সুষ্ঠু তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা রাখা।
জেডএম এর ছুটি প্রদান, যোগদানপত্র গ্রহণ ও তাদের কাজের সরাসরি তত্ত্বাবধায়ন করা
জেডএম এর যাবতীয় ব্যয় যথাযথ হয়েছে কি না, তা যাচাই করা
পরিকল্পনা ও বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণে ও প্রতিবেদনসমূহ তৈরির জন্য বিভিন্ন ফরম তৈরিতে সহযোগিতা করা।
জাতীয় পর্যায়ে কোনো সেমিনার, কর্মশালা, সভা ইত্যাদিতে যোগদান বা রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন করা।
পরিচালক প্রদত্ত বিশেষ কোনো দায়িত্ব বা তদন্ত যথাযথভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা।
মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
খেলাপির কারণ, গতি-প্রকৃতি, আদায়ের কৌশল, কর্মীদের কর্মতৎপরতা, আদায়ের অগ্রগতি, অবনতি ইত্যাদি বিশ্লেষণ ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে নতুন সুপারিশ/প্রস্তাবনা পরিচালকের নিকট পেশ করা।
কর্মী প্রশিক্ষণের প্রয়োজনীয় মডিউল, সিডিউল ও উপকরণ তৈরি করা। প্রশিক্ষণার্থী নির্বাচন করাসহ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা রাখা।
দেশি-বিদেশি অতিথিদের পর্যবেক্ষণে ও পরিদর্শনে নিয়ে যাওয়া ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সংস্থার কর্মকাণ্ডের নতুন নতুন পলিসি তৈরিসহ প্রয়োজনীয় পরিবর্তন/পরিবর্ধন ও সংযোজনের বিষয়ে ভূমিকা রাখা।
নিয়োগ, পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে এইচআরএম টিমকে প্রয়োজনীয় সহযোগিতা করা।
প্রতিবছর একশন প্লান তৈরিতে সহায়তা করা বা নিজে তৈরি করা।
এমএফপি এর বাজেট প্রণয়নে সহায়তা করা ও খরচের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না তা দেখা।
অডিট রিপোর্ট ফলোআপ।
ব্যাংক ঋণের বিপরীতে ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় প্রতিবেদন তৈরিতে ভুমিকা রাখা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিভিন্ন/অন্যান্য দায়িত্ব পালন করা।
বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে সরকার কর্তৃক ঘোষিত ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, জ্বালানি বিল প্রদান, স্পেশাল ফান্ডের সুবিধা তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।