Title: লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট
Company Name: Christian Service Society (CSS)
Vacancy: 04
Age: 25 to 45 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 18400 - 20000 (Monthly)
Experience:
Published: 2026-05-20
Application Deadline: 2026-06-07
Education:
স্নাতক
মামলা সংক্রান্ত তদারকি কাজে ও অফিস সহকারী কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কম্পিউটারের এমএসওয়ার্ড,এমএস এক্সেল,ইন্টারনেট ও ইমেইল আদান প্রদানে পারদর্শী হতে হবে ।
নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
প্রার্থীকে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে ।
প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হব।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার ও ইমেইল এ্যাড্রেস উল্লেখ করতে হবে।
প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট (আইন সহকারী) নিয়োজিত হবেন।
Job Responsibilities:
জোন ভিত্তিক মামলা পরিচালনার জন্য সকল মামলার বাদী হওয়া।
মামলার তারিখ অনুযায়ী কোর্টে হাজির হওয়া।
সংস্থার সাথে চুক্তিকৃত আইনজীবিকে সংস্থার মামলা পরিচালনার বিভিন্ন কাজে সহযোগিতা করা।
মামলার সকল তথ্য-উপাত্ত, নথিপত্র সংরক্ষণ করা।
মামলার অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট (দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অন্যান্য) প্রদান করা।
জোন অফিসের বিভিন্ন অফিসিয়াল কাজে সহযোগিতা করা।
জোন অফিসের বিভিন্ন ফাইল ও ডকুমেন্টস সংরক্ষণে সহযোগিতা করা।
সংশ্লিষ্ট ব্রাঞ্চের অন্যান্য কর্মীদের সাথে খেলাপী আদায়ে টীমওয়ার্কে অংশ গ্রহণ করা।
কু-ঋণ আদায়ে অংশ গ্রহণ করা।
বিভিন্ন ব্রাঞ্চ, অঞ্চল থেকে প্রেরিত কাগজপত্র, ডকুমেন্টস যাচাই করা সহ জোনাল ম্যানেজারের স্বাক্ষর সম্পাদন করে পিএম কার্যালয়ে/প্রধান কার্যালয়ে প্রেরণ করা ও তার রেকর্ড রেজিষ্টারে হিসাবভুক্ত করা।
মামলা সম্পর্কিত সকল বিষয়ে সংশ্লিষ্ট ব্রাঞ্চ, কর্তৃপক্ষকে আপডেট তথ্য অবহিত করা।
উপরোক্ত দায়িত্ব পালন করা ছাড়াও সংস্থা/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা।
বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা,মোবাইল বিল,যাতায়াত বিল প্রদান, স্পেশাল ফান্ড সুবিধা ও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।