Title: প্যারামেডিক
Company Name: Centre for Community Development Assistance (CCDA)
Vacancy: 10
Age: Na
Job Location: Brahmanbaria, Cumilla
Salary: Negotiable
Experience: --
Published: 2026-05-05
Application Deadline: 2026-05-20
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
প্রধান দায়িত্বসমূহ:
মাঠ পর্যায়ে সেবা প্রদান: প্রত্যেক কর্মদিবসের প্রথমভাগে খানা/সমিতিতে সদস্য/রোগীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা;
স্ট্যাটিক ক্লিনিক আয়োজন ও পরিচালনা: প্রত্যেক কর্মদিবসে দুপুর থেকে বিকেল পর্যন্ত শাখা অফিস বা নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করা;
স্যাটেলাইট ক্লিনিক আয়োজন: প্রতি মাসের নির্দিষ্ট দিনে সরকারী/বেসরকারী হাসপাতালের চিকিৎসকের (এমবিবিএস) মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা;
স্বাস্থ্য ক্যাম্প আয়োজন: বছরের নির্দিষ্ট সময়ে সরকারী/বেসরকারী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের (এমবিবিএস) মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প আয়োজন করা। চোখের ছানি অপারেশন করার জন্য রোগী চিহ্নিতকরণ, রোগীদেরকে একত্রীকরণ ও আর্থিক ব্যবস্থাপনা।
• মা-শিশুর স্বাস্থ্য ও পুষ্টিসেবা: গর্ভবতী নারীদের প্রসবপূর্ব সেবা, নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা এবং ৫ বছর বয়সের নিচের শিশুদের গ্রোথ মনিটরিং এবং প্রমোশন (জিএমপি) করা;
• রেফারেল সেবা: গুরুতর অসুস্থ , জটিল ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী /প্রবীণদেরকে যথাযথ হাসপাতালে সঠিক সময়ে রেফার করা;
• সচেতনতামূলক সেশন পরিচালনা: নির্দিষ্ট দিন ও স্থানে স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হাইজিন প্রভৃতি বিষয়ে জনসচেতনতামূলক সেশন পরিচালনা করা। বিশেষ করে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠক আয়োজন করে সেশন পরিচালনা করা;
• প্রাথমিক পরীক্ষা করা: রক্তের চাপ (বিপি), ডায়াবেটিক, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন প্রেগন্যান্সিসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রাথমিক পরীক্ষা করা;
• সংযোগ স্থাপন: স্থানীয় সরকারী স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ স্থাপন এবং স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবসউদযাপনের উদ্যেগ গ্রহণ করা;
• রোগের প্রাদুর্ভাব মনিটরিং ও তথ্য সংরক্ষণ: কর্ম এলাকায় যে কোন রোগের প্রাদুর্ভাব, সংক্রামকব্যাধি, মহামারি প্রভৃতি বিষয়ে নজরদারি ও হালনাগাদ তথ্য রাখা;
• মাতৃ-শিশু মৃত্যুর তথ্য সংরক্ষণ: কর্মএলাকায় মাতৃ-মৃত্যু, শিশু-মৃত্যুসহ যে কোন ধরনের মৃত্যুসংক্রান্ত হালনাগাদ তথ্য রাখা;
• প্রতিবেদন: স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের উপর বিশ্লেষণধর্মী মাসিক/প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা;
• সংস্থার ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ববলী পালন করা।