Title: মাঠ কর্মকর্তা (ট্রেইনি অফিসার/ট্রেইনি ফিল্ড অফিসার)
Company Name: Centre for Community Development Assistance (CCDA)
Vacancy: 50
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 28057 - 32931 (Monthly)
Experience: --
Published: 2026-06-16
Application Deadline: 2026-07-07
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং : ০১০৩২-০১৭৮৮-০০২৪৫), পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা । সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে উল্লিখিত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ।
দায়িত্ব ও কার্যাবলী :
মাসিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা এবং সে অনুযায়ী কাজ করা ।
নতুন সমিতি গঠন ও নতুন সদস্য ভর্তি করা সহ সমিতি পরিচালনা করা এবং সমিতির রেজুলেশন লেখা ।
সদস্যদের চাহিদা অনুযায়ী সমিতির মাধ্যমে ঋণ প্রস্তাব করা ।
ঋণের খাত বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা এবং ঋণ আবেদনের সাথে প্রয়োজনীয় সকল কাগজ-পত্র সংযুক্ত করা ।
সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করে যথা সময়ে অফিসে জমা দেওয়া ।
প্রতি তিন মাস অন্তর সমিতির সকল পাশ বই এর সাথে কালেকশন সীট এর সঠিকতা যাচাই করে তথ্য নিশ্চিত করা ।
বকেয়া ও রাইট অফ সদস্যদের সাথে যোগাযোগ করা, তাদের বাড়িতে যাওয়া, তাদের বকেয়া ও রাইট অফের টাকা আদায় করে অফিসে জমা দেওয়া ।
সদস্যদেরকে সিএসএস সঞ্চয়ে আগ্রহী করা ।
বিডি ওয়াশ প্রকল্পের কাজ, যেমন - বিসিসি ক্যাম্প আয়োজন করা, বিডি ওয়াশ ঋণ বিতরণ করা, টয়লেট নির্মাণ তদারকি করা সহ প্রকল্পের অন্যান্য কাজ যথাযথ নিয়মে সম্পন্ন করা ।
তত্ত্বাবধায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের আইনানুগ অন্য যে কোনো নির্দেশনা অনুযায়ী কাজ করা ।
বেতন-ভাতাদি:
শিক্ষানবিশকালে মাসিক থোক বেতন (Consolidated salary) সাকূল্যে ১৫,০০০/- থেকে ১৭,০০০/- টাকা ।
চাকুরি স্থায়ীকরণের পরে মাসিক মোট বেতন ২৮,০৫৭/- টাকা থেকে ৩২,৯৩১/- টাকা।
অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাদি:
শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা সহ চাকুরি স্থায়ীকরণের পরে নিচের সুবিধাসমূহ প্রাপ্য হবেন:
বার্ষিক বেতন বৃদ্ধি।
উৎসব বোনাস (বছরে ২ টি) ও বৈশাখী ভাতা।
প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (নীতিমালা অনুযায়ী প্রতিপূর্ণ বছর চাকুরির জন্য সর্বশেষ মূল বেতনের সর্বোচ্চ ৪ গুণ) ও কর্মী কল্যাণ তহবিল।
লাঞ্চ ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে )/ভ্রমণ ভাতা।
চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা।
সন্তানদের জন্য শিক্ষা ভাতা।
সংস্থার নীতিমালা অনুযায়ী বাই-সাইকেল/মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবে।