শাখা হিসাবরক্ষক

Job Description

Title: শাখা হিসাবরক্ষক

Company Name: Centre for Community Development Assistance (CCDA)

Vacancy: 50

Age: Na

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 30494 - 32931 (Monthly)

Experience: --

Published: 2026-07-15

Application Deadline: 2026-07-31

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং : ০১০৩২-০১৭৮৮-০০২৪৫), পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা । সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে উল্লিখিত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ।

দায়িত্ব ও কার্যাবলী :

  • শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে শাখার দৈনিক আদায় রেজিস্ট্রার, মাঠ কর্মীদের দৈনিক আদায় সীট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা; দৈনিক ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ ও সংরক্ষণ করা।

  • ক্যাশ বুক, জেনারেল লেজার, জার্নাল, ভাউচার, ক্যাশ ও ব্যাংক লেনদেন, রেওয়ামিল, নগদ গ্রহণ ও প্রদান হিসাব, আয়-ব্যয় হিসাব, ব্যালেন্স সীট, এবং সংশ্লিষ্ট সকল সাবসিডিয়ারি রেজিস্ট্রার সংরক্ষণ ও লিপিবদ্ধ, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করা।

  • দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করা।

  • ত্রৈমাসিক পাশ বই ব্যালেন্সিং এর প্রয়োজনীয় যাচাই এবং সফটওয়্যারে পোস্টিং নিশ্চিত করা।

  • শাখার কোন মাঠ কর্মীর অনুপস্থিতি অথবা অসুস্থতাজনিত কারণে প্রয়োজনে উক্ত মাঠকর্মীর দায়িত্ব হিসেবে মাঠ থেকে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করে পরবর্তী কাজ সম্পাদন করা।

  • শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মাঠ কর্মীদেরকে তাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

  • শাখার সকল কর্মী ও কর্মকর্তাদের সংস্থার সকল নীতিমালা সম্পর্কে ওয়াকিবহাল করা।

  • শাখার সকল আর্থিক তথ্য ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ বা ফিডব্যাক দেয়া।

  • শাখার বাড়ি ভাড়া প্রদান / গ্রহণ ও ভ্যাট / ট্যাক্স কর্তন ইত্যাদি কার্যসম্পাদন করা।

  • ঋণ বিতরণ ও ঋণ আদায় / বিভিন্ন সঞ্চয় আদায় ও উত্তোলন ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করার সময় যথাযথ নিয়ম-নীতি অনুসরণ করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করা।

  • ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা এবং প্রয়োজনে ঋণগ্রহীতার বাড়ি ও প্রকল্প সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা।

  • সংস্থার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রত্যেক মাসের বেতন, বোনাস, যাতায়াত বিল যাচাই বাছাই করে কর্মীদের যথাসময়ে প্রদান করা।

  • হাজিরা খাতা, ছুটির দরখাস্ত ও রেজিস্ট্রার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা।

  • শাখার বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা।

  • ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা।

  • প্রকিউরমেন্ট নীতিমালা অনুযায়ী কেনাকাটা করে স্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করা।

  • তত্ত্বাবধায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের আইনানুগ অন্য যেকোনো নির্দেশনা অনুযায়ী কাজ করা।



Job Other Benifits:
  • Provident fund,T/A,Mobile bill,Gratuity
  • Lunch Facilities: Partially Subsidize
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2
  • বেতন-ভাতাদি:

    • শিক্ষানবিশকালে মাসিক থোক বেতন (Consolidated salary) সাকূল্যে ১৫,০০০/- টাকা থেকে ১৭,০০০/- টাকা।

    • চাকুরি স্থায়ীকরণের পরে মাসিক মোট বেতন ৩০,৪৯৪/- টাকা থেকে ৩২,৯৩১/- টাকা।

    • অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে

      অন্যান্য সুবিধাদি :

    • শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা সহ চাকুরি স্থায়ীকরণের পরে নিচের সুবিধাসমূহ প্রাপ্য হবেন।

    • বার্ষিক বেতন বৃদ্ধি।

    • উৎসব বোনাস (বছরে ২ টি) ও বৈশাখী ভাতা।

    • প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (নীতিমালা অনুযায়ী প্রতিপূর্ণ বছর চাকুরির জন্য সর্বশেষ মূল বেতনের সর্বোচ্চ ৪ গুণ) ও কর্মী কল্যাণ তহবিল।

    • লাঞ্চ ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে ) / ভ্রমণ ভাতা।

    • চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা।

    • সন্তানদের জন্য শিক্ষা ভাতা।

    • সংস্থার নীতিমালা অনুযায়ী বাই-সাইকেল/মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs