Title: ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
Company Name: CEDAR (Concern for Environmental Development And Research)
Vacancy: 50
Age: 20 to 35 years
Job Location: Dhaka, Gazipur, Munshiganj, Narayanganj, Narsingdi
Salary: Tk. 20000 - 22000 (Monthly)
Experience:
Published: 2026-08-16
Application Deadline: 2026-08-28
Education:
জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ), এমআরএ সনদ নং- ০০৯২৯-০৪৩৬৬-০০৩৬১। সংস্থা ১৯৯৩ খ্রিঃ সাল হতে মাইক্রোফিন্যান্স কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সামাজিক বনায়ন, মা-শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, এইচআইভি/এইড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রমসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার ১৯৯৬ খ্রিঃ সাল হতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমের আওতায় চলমান শাখাসমূহ এবং নতুন একাধিক শাখা সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড অফিসার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
Job Description:
· এককভাবে নেতৃত্ব প্রদান;
· দল গঠন ও পরিচালনা করা;
· সদস্য অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ;
· ঋণ প্রকল্প প্রস্তাবনা তৈরি ও উপস্থাপন নিশ্চিতকরণ;
· সঞ্চয় ও কিস্তি আদায় ও ঋণ বিতরণ করা;
· বকেয়া আদায় নিশ্চিত করা;
· নবীন উদ্যোক্তা বাছাই ও তথ্য বিশ্লেষণ;
· হিসাবপত্র (পাশ বই, লেজার, কালেকশনশীট, রেজিষ্টার) হালনাগাদ রাখা;
· কমপক্ষে ৩০০-৩৫০ জন সদস্য পরিচালনা করা;
· সম্ভাব্য সদস্য চিহ্নিতকরণ ও সামাজিক-অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা;
· সদস্যদের নিয়মিত সাপ্তাহিক/মাসিক সভা আয়োজন ও পরিচালনা করা;
· ঋণ আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করা;
· ঋণ বিতরণের পর সদস্যদের আয়বর্ধক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা;
· সদস্যদের সঞ্চয় কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত সঞ্চয় নিশ্চিত করা;
· ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সদস্যদের কার্যক্রম পরিদর্শন করা;
· খেলাপি ঋণ আগাম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
· সদস্যদের প্রশিক্ষণ, সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করা;
· শাখা/উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সকল রিপোর্ট ও তথ্য জমা দেওয়া;
· ঋণ ও সঞ্চয় সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ডকুমেন্টেশন করা;
· নীতিমালা অনুযায়ী আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা;
· মাঠ পর্যায়ে সংস্থার ভাবমূর্তি বজায় রাখা ও সদস্যদের সাথে সুসম্পর্ক রক্ষা করা;
· ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য কর্মদায়িত্ব পালন করা;
· সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
· জেন্ডার সংবেদনশীল হওয়া;
· সমঅধিকার বিষয়ে একমত পোষণ করা;
· ঋণের কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
· খেলাপী ঋণীদের নিকট হতে ঋণের কিস্তি আদায়ে পদক্ষেপ গ্রহণ করা।
অভিজ্ঞ প্রার্থীদের আলোচনা সাপেক্ষে উচ্চ বেতন-ভাতাদি নির্ধারণ করা হবে। ঋণ কর্মসূচি বাস্তবায়নে প্রার্থীদের বেতন-ভাতাদি রিভিউ, দ্রুত পদোন্নতি এবং আর্থিক সুবিধা/প্রনোদনা প্রাপ্তির সুযোগ রয়েছে। চাকুরী স্থায়ীকরণের পর অন্যান্য সুবিধাদি সংস্থার নীতিমালা অনুসারে প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা/কর্মীগণ বাৎসরিক দু’টি উৎসব বোনাস, বাই-সাইকেল/মোটরসাইকেল ঋণ সুবিধা, মূল বেতনের ১০% খাদ্যভাতা, মাঠভাতা, চিকিৎসা ভাতা, প্রনোদনা ভাতা, ফোন বিল, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা এবং পিএফ ও গ্রাচুইটিসহ সংস্থা প্রদত্ত অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন।