অভ্যন্তরীণ নিরীক্ষক (Internal Auditor)

Job Description

Title: অভ্যন্তরীণ নিরীক্ষক (Internal Auditor)

Company Name: CEDAR (Concern for Environmental Development And Research)

Vacancy: 2

Age: At most 35 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 35000 (Monthly)

Experience:

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-03-11

Application Deadline: 2026-04-03

Education:
    • Bachelor of Commerce (Pass)
    • Bachelor of Business Administration (BBA)
    • Bachelor of Commerce (BCom)
  • ন্যূনতম বিবিএ/বিকম ডিগ্রি (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ম্যানেজমেন্ট বিষয়ে) থাকতে হবে।

  • ন্যুনতম স্নাতক (বানিজ্য)।



Requirements:
  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 35 years
  • এনজিও বা মাইক্রোক্রেডিট খাতে নিরীক্ষা, হিসাবরক্ষণ বা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • প্রার্থীকে সততা, নিরপেক্ষতা ও গোপনীয়তা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

  • বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা এবং কম্পিউটার (বিশেষত MS Excel ও Word) ব্যবহারে পারদর্শিতা আবশ্যক।

  • দেশের বিভিন্ন জেলায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর;

  • পুরুষ/মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন;

  • ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে;

  • কম্পিউটার-এ এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল জানা থাকতে হবে;

  • প্রার্থীকে দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে যাতায়াতের জন্য নিজস্ব মোটরসাইকেলসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

  • সংস্থার যেকোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে;

  • কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতি ও আর্থিক প্রণোদনার সুযোগ রয়েছে।



Responsibilities & Context:

Job Context/Highlights:

জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ), এমআরএ সনদ নং- ০০৯২৯-০৪৩৬৬-০০৩৬১। সংস্থা ১৯৯৩ খ্রিঃ সাল হতে মাইক্রোফিন্যান্স কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষা কার্যক্রম, মা-শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, এইচআইভি/এইড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রমসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার ১৯৯৬ খ্রিঃ সাল হতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার মাইক্রোক্রেডিট কার্যক্রমের আর্থিক শৃঙ্খলা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে “অভ্যন্তরীণ নিরীক্ষক (Internal Auditor)” পদে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের জন্য আহ্বান জানানো হচ্ছে।

পদের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি CEDAR-এর বিভিন্ন শাখা ও প্রকল্প কার্যালয়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আর্থিক ও কার্যক্রমগত নিরীক্ষা সম্পাদন করবেন। তিনি সংস্থার নীতি, নির্দেশিকা এবং PKSF-এর মানদণ্ড অনুযায়ী শাখার হিসাবপত্র, দলিলপত্র ও কার্যক্রম যাচাই করে অনিয়ম, দুর্বলতা ও ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করবেন এবং প্রয়োজনীয় সংশোধনমূলক সুপারিশসহ নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করবেন।

কর্মএলাকা : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ ও অন্যান্য জেলা।

Job Description:

  • বার্ষিক ও ত্রৈমাসিক অডিট পরিকল্পনা (Audit Plan) প্রণয়ন;

  • শাখা ও কেন্দ্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ করে অগ্রাধিকার নির্ধারণ;

  • পূর্ববর্তী অডিট রিপোর্টের ফলোআপ তথ্য সংগ্রহ;

  • সদস্যদের ঋণ বিতরণ, পুনঃঋণ প্রদান, পুনঃতফসিল ইত্যাদির যথাযথ নথি যাচাই;

  • নিরীক্ষিত শাখার শতভাগ সমিতি পরিদর্শন, পাশবহি যাচাই নিশ্চিত করা;

  • নগদ বই, ব্যাংক হিসাব, ভাউচার, পাসবই এবং সমন্বয়পত্র মিলিয়ে দেখা;

  • অফিস ও ফিল্ড কালেকশন শিট, রসিদ বই এবং ট্রানজেকশন রেজিস্টারের মধ্যে অসঙ্গতি চিহ্নিত করা;

  • ঋণ বকেয়া, অগ্রীম আদায় বা আংশিক কিস্তি আদায়ের বিষয় যাচাই;

  • PKSF ও CEDAR-এর নীতিমালা অনুসারে শাখা কার্যক্রম চলছে কি না তা পর্যালোচনা;

  • স্টাফদের ঋণ বিতরণ, সংগ্রহ ও হিসাব সংরক্ষণের পদ্ধতি নীতিমালানুযায়ী হচ্ছে কি না তা নিশ্চিত করা;

  • অনুমোদনবিহীন খরচ, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার আছে কি না তা পরীক্ষা;

  • ঋণগ্রহীতাদের সরেজমিনে তথ্য যাচাই করা;

  • প্রকৃত সদস্য আছে কি না, ঋণ ব্যবহার যথাযথ উদ্দেশ্যে হয়েছে কি না তা দেখা;

  • সঞ্চয় ও বীমা সংক্রান্ত তথ্য বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখা;

  • এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের কর্মদক্ষতা ও দায়িত্ববোধ যাচাই;

  • ঋণ আদায়, রাইট-অফ, ওভারডিউ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ;

  • শাখার আর্থিক শৃঙ্খলা ও রেকর্ড সংরক্ষণ পদ্ধতি মূল্যায়ন;

  • অডিট শেষে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করা;

  • অনিয়ম, দুর্বলতা ও ঝুঁকির দিকগুলো স্পষ্টভাবে উল্লেখ করা;

  • সংশোধনী সুপারিশ (Corrective Action) প্রদান করা;

  • কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট উপস্থাপন ও ফলোআপ;

  • পূর্ববর্তী অডিটে প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়ন হয়েছে কি না তা যাচাই;

  • নিয়মিত ফলোআপ রিপোর্ট প্রস্তুত করা;

  • প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে মাঠ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন করা।

Job Nature: পূর্ণকালীন (Fulltime)



Job Other Benifits:

    বেতন-ভাতা:

    • শিক্ষানবীশকাল মাসিক বেতন সর্বসাকূল্যে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার মাত্র) টাকা। ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের দ্রুত পদোন্নতি এবং আর্থিক সুবিধা/প্রনোদনা প্রাপ্তির সুযোগ রয়েছে।

    অন্যান্য সুবিধাদি:

    • চাকুরী স্থায়ীকরণের পর অন্যান্য সুবিধাদি সংস্থার নীতিমালা অনুসারে প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা/কর্মীগণ বাৎসরিক দু’টি উৎসব বোনাস, বাই-সাইকেল/মোটরসাইকেল ঋণ সুবিধা, মূল বেতনের ১০% খাদ্যভাতা, মাঠভাতা, চিকিৎসা ভাতা, প্রনোদনা ভাতা, ফোন বিল, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা এবং পিএফ ও গ্রাচুইটিসহ সংস্থা প্রদত্ত অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs