Title: অফিস সহকারী
Company Name: Badabon Sangho
Vacancy: 1
Age: At least 20 years
Job Location: Dhaka (Lalmatia)
Salary: --
Experience:
Published: 2026-06-03
Application Deadline: 2026-06-20
Education:
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই
বয়স সর্বনিম্ন ২০ বছর
ঢাকার স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।
নারীদের অগ্রাধিকার দেয়া হবে। পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য কোনো ধরণের খরচ নেই।
যে কোনো প্রকার সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
বাদাবন সংঘ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা বা চাকুরির এই বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে।
বাদাবন সংঘ একটি নারী অধিকার নিয়ে কর্মরত, নারী পরিচালিত এবং অ-লাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংস্থাটি উপকূলীয় এলাকার প্রান্তিক নারী, বিশেষ করে জেলে ও কৃষিজীবী নারীদের এবং কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের নিকট হতে ঢাকা অফিসের ’অফিস সহকারী’ পদে দরখাস্ত আহ্ববান করছে।
চাকরির দায়িত্বসমূহ ঃ
অফিস কক্ষ, আসবাবপত্র, মিটিং ও ট্রেনিং রুম সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সকল কর্মী এবং আগত অতিথিদের জন্য চা ও পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা।
নির্ধারিত অফিস সময়ের অন্তত ১ ঘণ্টা আগে অফিস খোলা এবং দাপ্তরিক কাজ শেষে সকল কক্ষের নিরাপত্তা নিশ্চিত করে অফিস বন্ধ করা।
প্রতিদিন অফিস ত্যাগের পূর্বে সকল ফ্যান, লাইট, এসি, কম্পিউটার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ সঠিকভাবে বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।
অফিসের সকল সম্পদ ও নথিপত্রের নিরাপত্তা রক্ষা করা এবং সংস্থার যেকোনো গোপনীয় তথ্য বা বিষয় কঠোরভাবে রক্ষা করা।
দাপ্তরিক ফটোকপি, প্রিন্ট, স্ক্যানিং এবং নথিপত্রে সীলমোহর প্রদানে সহায়তা করা।
অফিসে আগত ভিজিটর বা অতিথিদের বসার ব্যবস্থা করা এবং তাদের সাথে অত্যন্ত বিনয়ী ও পেশাদার আচরণ করা।
অফিসের প্রয়োজনে ব্যাংকে দাপ্তরিক লেনদেন (টাকা জমা বা উত্তোলন) এবং বিদ্যুৎ, পানি বা ইন্টারনেটের বিল সময়মতো পরিশোধে সহায়তা করা।
ডাক, কুরিয়ার ও বিকাশের মাধ্যমে প্রয়োজনীয় চিঠিপত্র বা মালামাল আদান-প্রদান করা। কুরিয়ার বা চিঠিপত্র আসা-যাওয়ার তথ্য একটি লগ বুকে লিপিবদ্ধ রাখা।
অফিসের প্রয়োজনীয় দ্রব্যাদি বা মালামাল বাজার থেকে যাচাই করে ক্রয়ে প্রোগ্রাম সাপোর্ট বিভাগকে সহায়তা করা।
বেতন:
১১,০০০ টাকা (মাসিক)
সুযোগ-সুবিধা সমূহ:
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত খরচ এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য সুবিধাদি।