Title: সেন্টার ম্যানেজার
Company Name: Badabon Sangho
Vacancy: 1
Age: 25 to 40 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-04-06
Application Deadline: 2026-04-20
Education:
যেকোনো বিষয়ে স্নাতক পাশ।
বয়স সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।
লক্ষ্মীপুর স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।
নারীদের অগ্রাধিকার দেয়া হবে। পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য কোনো ধরণের খরচ নেই।
যে কোনো প্রকার সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
বাদাবন সংঘ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা বা চাকুরির এই বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে।
অভিজ্ঞতা:
অভিজ্ঞতার প্রয়োজন নেই
বাদাবন সংঘ একটি নারী অধিকার নিয়ে কর্মরত, নারী পরিচালিত এবং অ-লাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংস্থাটি উপকূলীয় এলাকার প্রান্তিক নারী, বিশেষ করে জেলে ও কৃষিজীবী নারীদের এবং কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের নিকট হতে ’সেন্টার ম্যানেজার ’ পদে দরখাস্ত আহ্বান করছে।
কর্মস্থল: কমলনগর, লক্ষ্মীপুর।
চাকরির দায়িত্বসমূহ:
মাঠ পর্যায়ে জেলে ও প্রান্তিক নারীদের নিয়ে দল গঠন, সচেতনতা বৃদ্ধি এবং তাদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা।
নারী দলের সাপ্তাহিক উঠান বৈঠক পরিচালনা করা এবং কর্মসূচীর নিয়মিত ফলোআপ করা।
সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও অন্যান্য সরকারি দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
মাঠ পর্যায়ের সভা, সেমিনার ও প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণ করা।
উঠান বৈঠকের সময়সূচি তৈরি করা এবং মডিউল অনুসারে স্বেচ্ছাসেবকগণের কাজ মনিটর করা।
মাসিক খরচের রিকুইজিশন তৈরি, হিসাব রাখা, স্টক ও অ্যাসেট রেজিস্টার হালনাগাদ করা।
ক্যাশবুক লেখা, বিল-ভাউচার সংরক্ষণ এবং নিয়মিত রিপোর্ট প্রদান করা।
স্বেচ্ছাসেবক ও সাপোর্ট স্টাফদের তত্ত¡াবধান এবং সাপ্তাহিক স্টাফ মিটিং পরিচালনা করা।
বেতন: ১৪,০০০ টাকা (মাসিক)
সুযোগ-সুবিধা সমূহ:
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত খরচ এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য সুবিধাদি।